× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হইচই-এ আসছে ‘হেডলাইন’

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১৭:৩৭ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১১:৪৩ এএম

হেডলাইন সিরিজে দেখা যবে; অপূর্ব, বিন্দু ও ইয়াশ রোহান কে

হেডলাইন সিরিজে দেখা যবে; অপূর্ব, বিন্দু ও ইয়াশ রোহান কে

রাজনীতি যেখানে নীরব নয়, সাংবাদিকতা যেখানে শুধু খবর নয় সেখানে প্রতিটি শিরোনামের আড়ালে লুকিয়ে থাকে একেকটি বিস্ফোরক সত্য। ঠিক এমনই টানটান বাস্তবতার গল্প নিয়ে আসছে হইচই-এর আসন্ন রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘হেডলাইন’। ক্ষমতা, প্রশ্ন আর বিবেকের সংঘর্ষে গড়ে ওঠা এই সিরিজে দীর্ঘদিন পর আবার এক ফ্রেমে দেখা যাবে জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দুকে। এ ছাড়া অভিনয় করবেন ইয়াশ রোহান। নস্টালজিয়ার ছোঁয়ার সঙ্গে সময়োপযোগী গল্প সব মিলিয়ে ‘হেডলাইন’ শুরুতেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে।

রাজনীতি, গণমাধ্যম আর ক্ষমতার অলিগলিতে জমে থাকা রহস্যÑ সব মিলিয়ে দর্শকদের জন্য নতুন এক উত্তেজনার নাম ‘হেডলাইন’। হইচই-এর আসন্ন এই রাজনৈতিক থ্রিলার সিরিজটি পরিচালনা করছেন সালেহ সোবহান অনীম। তবে সিরিজটি নিয়ে আলোচনা তুঙ্গে ওঠার পেছনে শুধু গল্প বা ঘরানা নয়, বড় কারণ একসময়ের জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দুর পর্দায় প্রত্যাবর্তন। দীর্ঘ বিরতির পর এই দুই তারকাকে আবার একসঙ্গে দেখা যাবেÑ এ খবরেই দর্শকদের কৌতূহল নতুন মাত্রা পেয়েছে।

বাংলাদেশের টেলিভিশন নাটকের এক স্বর্ণালি সময়ের কথা মনে করিয়ে দেয় অপূর্ব-বিন্দু জুটি। রোমান্টিক গল্পে তাদের রসায়ন একসময় দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিল। সময়ের সঙ্গে দুজনই নিজেদের ক্যারিয়ারে ভিন্ন পথে এগোলেও, এই সিরিজে আবার তাদের এক ফ্রেমে দেখা নস্টালজিয়া আর নতুন প্রত্যাশার মিশেল তৈরি করছে। তবে ‘হেডলাইন’ কোনো হালকা রোমান্টিক গল্প নয়; এটি সময়ের বাস্তবতা ছুঁয়ে যাওয়া এক রাজনৈতিক থ্রিলার, যেখানে ব্যক্তিগত অনুভূতির চেয়েও বড় হয়ে ওঠে সত্য, ক্ষমতা আর দায়বদ্ধতার প্রশ্ন।

‘হেডলাইন’-এর গল্প আবর্তিত হবে সাংবাদিকতা ও রাজনীতির সংযোগস্থল ঘিরে। এই সিরিজে অপূর্ব অভিনয় করবেন একজন অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে। সত্যের সন্ধানে যিনি প্রতিনিয়ত ঝুঁকি নেন, প্রশ্ন করেন ক্ষমতার কেন্দ্রে বসে থাকা মানুষের, আর ‘হেডলাইন’-এর আড়ালে লুকিয়ে থাকা গল্পগুলো সামনে আনতে চান। রোমান্টিক নায়ক বা পারিবারিক গল্পের চরিত্র থেকে বেরিয়ে এসে একজন দৃঢ়, দায়িত্বশীল সাংবাদিক হিসেবে তাকে দেখাটা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে।

অন্যদিকে আফসানা আরা বিন্দুর চরিত্র নিয়েও রয়েছে কৌতূহল। এই সিরিজে তার চরিত্রটি গল্পের মোড় ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্ক্রিপ্টের গভীরতা বোঝা, চরিত্রের মানসিক স্তরগুলো আয়ত্তে আনার কাজ চলছে পুরোদমে। দীর্ঘদিন পর শক্তিশালী কোনো সিরিজে তার উপস্থিতি বিন্দুর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

এই সিরিজে আরও অভিনয় করবেন ইয়াশ রোহান। তরুণ প্রজন্মের এই অভিনেতা সাম্প্রতিক সময়ে বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। ‘হেডলাইন’-এ তার চরিত্রটি গল্পে নতুন গতি আনবে বলে আশা করছেন নির্মাতারা। অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ ইয়াশ রোহানের জন্যও এক বড় পরীক্ষা।

জানা গেছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বের। দেশে ফিরেই তিনি শুটিংয়ে অংশ নেবেন। বর্তমানে সিরিজটির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। সবকিছু গুছিয়ে নিয়েই শুটিং শুরু করবে ‘হেডলাইন’ টিম। নির্মাতারা সময় নিয়ে কাজ করতে চান, যেন গল্প, চরিত্র ও উপস্থাপনায় কোনো ঘাটতি না থাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা