প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ২০:৩৫ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬ ২১:০২ পিএম
লুক্স চেম্বার সেলুনের গ্র্যান্ড ওপেনিং পোষ্টার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার ফ্যাশন আর লাইফস্টাইলে যুক্ত হলো নতুন এক মাত্রা। আভিজাত্য আর আধুনিকতার মেলবন্ধনে যাত্রা শুরু করলো ‘লুক্স চেম্বার সেলুন’।
ঢাকার প্রগতি সরণির আলী প্লাজায় বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
জমকালো এই আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা চাষী আলম এবং জিয়াউল হক পলাশ। এছাড়াও গ্ল্যামারাস অভিনেত্রী বারিসা হক এবং প্রখ্যাত ডান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগসহ বিনোদন জগতের একঝাঁক পরিচিত মুখ অনুষ্ঠানে অংশ নিয়ে শোভাবর্ধন করেন। আমন্ত্রিত অতিথিরা ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথচলা শুরু করেন।
প্রিয় তারকাদের একনজর দেখতে এবং তাদের সাথে একটি সেলফি তুলতে সেলুন প্রাঙ্গণে ভিড় জমান শত শত উৎসুক মানুষ। ভক্তদের ভিড় সামলাতে আয়োজকদের বেশ হিমশিম খেতে হয়। তবে দীর্ঘ সময় অপেক্ষা করার পর প্রিয় তারকাদের সান্নিধ্য পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা।
ঝাঁকঝক আলোকসজ্জা আর তারকাদের উপস্থিতিতে পুরো উদ্বোধন অনুষ্ঠানটি রূপ নিয়েছিল এক উৎসবের আমেজে। মানসম্মত সেবার প্রতিশ্রুতি দিয়ে নতুন এই আউটলেটটি ঢাকার স্টাইলিশ এবং আধুনিক মানুষের নতুন গন্তব্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।