× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীকেন্দ্রিক সিনেমায় তিন নায়িকা

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১২:৪২ পিএম

নারীকেন্দ্রিক সিনেমায় তিন নায়িকা

আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দেশের চলচ্চিত্র অঙ্গন। উৎসবের আনন্দকে আরও রঙিন করতে একের পর এক নতুন সিনেমার ঘোষণা আসছে। দর্শকের জন্য ভিন্ন ভিন্ন স্বাদের সিনেমা আনতে প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। ঠিক এমন সময়েই আলোচনায় এসেছে পরিচালক রায়হান রাফীর নতুন নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’। নামের মধ্যেই ইঙ্গিত মিলছে টান টান উত্তেজনা, জমে থাকা চাপ আর সমাজ-সংসারের ভেতরে আটকে থাকা নারীর নীরব আর্তনাদের। 

রায়হান রাফী সাম্প্রতিক বছরগুলোতে দর্শকপ্রিয় ও আলোচিত নির্মাতাদের একজন। সামাজিক বাস্তবতা, সম্পর্কের জটিলতা এবং মানবিক টানাপড়েন তার কাজের মূল শক্তি। ‘প্রেশার কুকার’ সিনেমায়ও তিনি নারীর জীবনের ভিন্ন ভিন্ন স্তরের চাপ, সিদ্ধান্ত আর লড়াইকে কেন্দ্র করে গল্প সাজিয়েছেন বলে জানা গেছে। সিনেমাটির মূল তিন নারী চরিত্রে অভিনয় করছেন নাজিফা তুষি, শবনম বুবলী ও শান্ত মারিয়া।

নতুন বছরে বেস ব্যস্ত সময় পার করছেন নাজিফা তুষি। বর্তমানে দেশের সিনেমা ও ওটিটি কনটেন্টÑ দুই মাধ্যমেই সক্রিয়। চরিত্রনির্ভর অভিনয়ে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ভিন্নধর্মী গল্প ও সাহসী চরিত্র বেছে নেওয়ার জন্য প্রশংসিত হচ্ছেন তুষি। ‘প্রেশার কুকার’-এ তার চরিত্রটিও নারীর ভেতরের দ্বন্দ্ব ও চাপকে গভীরভাবে তুলে ধরবে। এ ছাড়াও আরও তিনটি সিনেমার কাজে ব্যাস্ত এই অভিনেত্রী। এর মধ্যে একটি সিনেমা মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, রায়হান রাফী পরিচালিত আরও একটি সিনেমা ‘আন্ধার’ এবং এন রাসেদ চৌধুরী পরিচালিত ‘সখী রঙ্গমালা’। 

অন্যদিকে শবনম বুবলী বর্তমানে ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ে পা রাখছেন। বাণিজ্যিক সিনেমার গণ্ডি পেরিয়ে তিনি এখন গল্প ও চরিত্রের গুরুত্বকে বেশি প্রাধান্য দিচ্ছেন। সাম্প্রতিক কাজগুলোতে তার সেই পরিবর্তনের ছাপ স্পষ্ট। ‘প্রেশার কুকার’-এ বুবলীর চরিত্রটি একেবারেই ভিন্ন ধাঁচেরÑ চ্যালেঞ্জিং ও বাস্তবধর্মী। আজ থেকেই তিনি এই সিনেমার শুটিংয়ে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। ঈদের সিনেমা হিসেবে এই ছবিতে তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।

তৃতীয় গুরুত্বপূর্ণ নারী চরিত্রে রয়েছেন শান্ত মারিয়া। তিনি তুলনামূলকভাবে কম আলোচনায় থাকলেও অভিনয়ে নিজের স্বতন্ত্রতা দেখিয়েছেন। এই সিনেমায় তার চরিত্রটি গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ স্তর উন্মোচন করবে বলে জানা গেছে। তিন নারী চরিত্রের গল্প পরস্পরের সঙ্গে জড়িয়ে গিয়ে ‘প্রেশার কুকার’-কে একটি পূর্ণাঙ্গ নারীকেন্দ্রিক অভিজ্ঞতায় রূপ দেবে।

এদিকে সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র নিয়েও চলছে আলোচনা। শোনা যাচ্ছে, জাহিদ হাসান কিংবা চঞ্চল চৌধুরীÑ এই দুই জনপ্রিয় অভিনেতার একজনকে দেখা যেতে পারে এই চরিত্রে। দুজনই শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত, ফলে যে কাউকে যুক্ত করা হলে গল্পের ভার আরও বেড়ে যাবে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বর্তমানে ঢাকায় পুরোদমে চলছে ‘প্রেশার কুকার’-এর শুটিং। শহরের বিভিন্ন বাস্তব লোকেশনে দৃশ্য ধারণ করা হচ্ছে, যাতে গল্পের আবহ আরও বাস্তবসম্মত হয়। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মাতা ও শিল্পীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা