× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারিক আনাম থেকে অপূর্ব ও পরীমণি—খালেদা জিয়ার বিদায়ে শোকাহত শোবিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:০৫ পিএম

তারিক আনাম থেকে অপূর্ব ও পরীমণি—খালেদা জিয়ার বিদায়ে শোকাহত শোবিজ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুক যেন শোক বই। সাবেক এ প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানাচ্ছেন শোবিজের তারকারাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তাঁকে স্মরণ করছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। তাঁদের অনেকেই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

দেশের বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, ফেসবুকে লেখেন,  বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাই । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি । শ্রদ্ধা জানাই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি। তাঁর পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা । মহান আল্লাহ সকলকে শোক সইবার শক্তি দান করুন ।

সিনেমার পর্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করা অভিনেতা আরিফিন শুভ গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়—দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাঁকে উত্তম মর্যাদা দান করুন।”

চিত্রনায়িকা পরীমণি তাঁর ফেসবুক পোস্টে আবেগঘন ভাষায় লেখেন, “তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া, আপনি জিতে গেলেন আসলে…”

এ ছাড়া অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়িকা পূজা চেরি, অপু বিশ্বাস, শবনম বুবলী, আরশ খান ও রুকাইয়া জাহান চমকসহ আরও অনেকে নিজেদের ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার ছবি প্রকাশ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা