প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:২৪ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুক যেন শোক বই। সাবেক এ প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানাচ্ছেন শোবিজের তারকারাও। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।
তমা মির্জা ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপসহীন, শক্তিশালী এবং মানবতার নারী হিসেবে ইতিহাসে এবং কোটি কোটি মানুষের মনে চিরকাল বেঁচে থাকবেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সেইসঙ্গে বেগম খালেদা জিয়ার একটা জনপ্রিয় বক্তব্য উল্লেখ করেছেন তমা, ‘এই দেশ ছাড়া আমার আর কোনো ঘর নেই। আমার জীবন ও মৃত্যু এই মাটির সাথেই জড়িত।’