× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাপ্পা মজুমদারের ‘এই ব্যথা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১২:১৬ পিএম

বাপ্পা মজুমদারের ‘এই ব্যথা’

জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার তার নতুন গান ‘এই ব্যথা’ প্রকাশ করেছেন। গানটির কথা লিখেছেন মাহি ফ্লোরা, সুর করেছেন এহসান রাহি এবং সংগীতায়োজনে আছেন আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গত ১৮ ডিসেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে এবং দেশি ও আন্তর্জাতিক প্লাটফর্মেও শোনা যাচ্ছে।

বাপ্পা মজুমদারের কথায়, ‘অনেক দিন পর আয়োজন করে গান করা হলো। এই টিমের প্রত্যেকে তাদের সেরাটা দিয়েছেন। গানটি আমার বড় মেয়ের জন্মদিনে প্রকাশ হওয়ায় আনন্দ দ্বিগুণ।’ তিনি আরও বলেন, ‘ভিডিওটি আমাদের দেশে একেবারেই নতুন ধাঁচের, যা মিউজিক ভিডিও অঙ্গনে ভিন্ন মাত্রা যোগ করবে।’

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ জানিয়েছেন, ‘বাপ্পা মজুমদারের এই গান প্রকাশে আমরা আনন্দিত এবং আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’ সম্প্রতি অফিসে গানটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন গীতিকার তরুণ মুন্সী, কণ্ঠশিল্পী জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ সংগীতাঙ্গনের অনেকেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা