× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরের শেষ সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১১:৫৪ এএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৭ পিএম

আহমেদ হাসান সানি

আহমেদ হাসান সানি

সাম্প্রতিক বছরগুলোয় দেশে সিনেমা মুক্তির সংখ্যা উল্লেখযোগ্যহাবে কমেছে। চলতি বছর এখন পর্যন্ত মুক্তি পেয়েছে মোট ৪৬টি সিনেমা। বছরের শেষ প্রান্তিকে সাধারণত মুক্তির সংখ্যা কিছুটা বাড়লেও ডিসেম্বরে এসে তা আবার কমে গেছে। চলতি মাসে মুক্তি পেয়েছে একটি সিনেমা। গত শুক্রবার মুক্তির ঘোষণা এলো আরও এক সিনেমার। আগামী ২৬ ডিসেম্বর আহমেদ হাসান সানি পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ মুক্তির মাধ্যমে শেষ হতে যাচ্ছে বছরের চলচ্চিত্র মুক্তির তালিকা।

নির্মাতার ভাষায়, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমার গল্পে উঠে এসেছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতার নানা প্রেক্ষাপট। গত মাস থেকেই ছবিটির প্রচারণা শুরু হয়েছে। গান প্রকাশের পর সম্প্রতি ট্রেলার উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সিনেমাটির মুক্তির তারিখ।

আহমেদ হাসান সানি মূলত একজন সংগীতশিল্পী। পাশাপাশি বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে তিনি নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছেন। ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটি নির্মাণের পেছনের ভাবনা তুলে ধরে সানি বলেন, রাজনৈতিক বিষয়ে আলোচনা করা একটি জরুরি অভ্যাস। মানুষ যত বেশি রাজনৈতিকভাবে সচেতন হবে, তত বেশি দেশ ও সমাজ নিয়ে ভাববে। কিন্তু আমাদের সমাজে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আলাপকে এক ধরনের নিষিদ্ধ বিষয় হিসেবে দেখা হয়েছে। হোটেল, বাস কিংবা রেস্টুরেন্টে বড় করে লেখা থাকেÑ ‘এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ’। এই ট্যাবু ভাঙার লক্ষ্য নিয়েই তিনি সিনেমাটি নির্মাণ করেছেন।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তার সঙ্গে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, একে আজাদ সেতু, কেয়া আলমসহ অনেকে। সিনেমাটির প্রযোজনা করেছেন খালিদ মাহমুদ তূর্য।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা