× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমবঙ্গ মাতাতে যাচ্ছেন ডিপজল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৪:৪৫ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৫:২২ পিএম

পশ্চিমবঙ্গ মাতাতে যাচ্ছেন ডিপজল

খল অভিনেতা হিসেবে জনপ্রিয় মনোয়ার হোসেন ডিপজল। পর্দায় নায়কের ভূমিকায়ও দেখা দিয়েছেন তিনি। দেশ-বিদেশে রয়েছে অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী। পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গেও ভক্ত রয়েছে এই তারকার। তাই তো এবার পশ্চিমবঙ্গের ভক্তদের মাতাতে যাচ্ছেন এই অভিনেতা।

বুধবার (২১ ডিসেম্বর) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ তথ্য জানান ডিপজল। তিনি বলেন, ২৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ যাচ্ছি। আশা করি সবাই থাকবেন।

মনোয়ার হোসেন ডিপজল জানান, মুর্শিদাবাদের জলঙ্গী জোড়তলায় অবস্থিত জলঙ্গী মহাবিদ্যালয়ে অনুষ্ঠান হবে। সেখানে ‘মেগা মিউজিকাল ধামাকা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডিপজল ছাড়াও বাংলাদেশ থেকে আরও পারফর্ম করবেন সংগীতশিল্পী এফএ সুমন ও শারমীন দীপু।

দাঁইড়পাড়া গোল্ডেন সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠানে কলকাতা থেকে পারফর্ম করবেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, রুকমা রায়, মীর অ্যান্ড ব্যান্ডেজ, সুমনা দাস, জি বাংলার সারেগামাপা খ্যাত রাজা রায়, মিলি বোস, দোস্তজী প্রমুখ।

২৩ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘মেগা মিউজিকাল ধামাকা’ অনুষ্ঠান। এতে দর্শকের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০০, ৫০০ ও ২০০ রুপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা