× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফারিনের ‘রং নাম্বার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৯ পিএম

ফারিনের ‘রং নাম্বার’

রুবেল আনুশের গল্প ও পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘রং নাম্বার’, যেখানে অভিনয় করেছেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ফারিন খান এবং তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় মুখ মুশফিক ফারহান। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে বেশকিছুদিন আগেই। তবে এখনও নির্ধারিত হয়নি নাটকটির প্রচারের তারিখ।

সম্প্রতি ফারিনের বেশকিছু নাটক প্রচার হয়েছে এবং তার অভিনয় প্রশংসাও কুড়িয়েছে দর্শকদের। নতুন এই কাজ ‘রং নাম্বার’ নিয়েও বেশ আশাবাদী তিনি। ফারিন বলেন, ‘রং নাম্বার নামে এক সময় শ্রদ্ধেয় মতিন রহমান স্যার একটি সিনেমা নির্মাণ করেছিলেন। সেখানে অভিনয় করেছিলেন রিয়াজ ভাই ও শ্রাবন্তী আপু। সেই কাজটির সঙ্গে আমি পরিচিত। তবে এই নাটকটির গল্প ও নির্মাণ সম্পূর্ণ আলাদা এবং এটি নির্মাণ করেছেন রুবেল আনুশ ভাই। তার নির্দেশনায় এর আগে পাঁচ-ছয়টি নাটকে অভিনয় করেছি। তিনি অত্যন্ত যত্ন নিয়ে কাজ করেন। এই নাটকটিও তিনি একই যত্নে নির্মাণ করেছেন।’

তিনি আরও জানান, নাটকটি ইতোমধ্যে আরটিভিতে জমা দেওয়া হয়েছে। সাধারণত নাটক নির্মিত হলে এবং তা আরটিভিতে জমা থাকলে উৎসব-উপলক্ষে সম্প্রচার করা হয়। তাই তার ধারণা, আগামী কোনো উৎসবেÑ ইংরেজি বছরের শুরু, ভালোবাসা দিবস কিংবা ঈদে নাটকটি প্রচারে আসতে পারে। তিনি মনে করেন, সময়মতো প্রচার হলে দর্শকরা নাটকটি উপভোগ করবেন।

এর আগে রুবেল আনুশ পরিচালিত ‘আবদার’, ‘মনের মাঝে তুমি’, ‘প্রথম প্রেমের গল্প’সহ একাধিক নাটকে অভিনয় করেছেন ফারিন। তা ছাড়া কাজল আরেফিন অমির ‘ফিমেল থ্রি’ নাটকে মাত্র ৩০ সেকেন্ডের উপস্থিতিতেও তিনি প্রশংসা পান। সর্বশেষ প্রচারিত হয়েছে অপু শর্মা পরিচালিত নাটক ‘মেঘছায়া’, যেখানে তার সহশিল্পী ছিলেন সোহেল মণ্ডল। সাম্প্রতিক সময়ে ফারিন ‘আজান’, ‘ফায়ার ফাইটার’, ‘রূপবান’, ‘মুহূর্ত’, ‘অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ’, ‘ঠিকানা’, ‘বন্ধুত্ব নাকি ভালোবাসা’, ‘সুইচ’, ‘আহারে জীবন’সহ বেশকিছু আলোচিত নাটকে অভিনয় করেছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা