× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১১:১৪ এএম

রিচি সোলায়মান

রিচি সোলায়মান

ছোটপর্দায় প্রায় তিন দশকের সফল ক্যারিয়ার গড়া জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান এবার প্রথমবারের মতো বড়পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। অভিনয়জীবনে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও এতদিন তাকে দেখা যায়নি চলচ্চিত্রে। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে।

রিচি সোলায়মান জানিয়েছেন, শিগগিরই তিনি একটি সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমাটি প্রযোজনা করছে সাজগোজ নামের প্রতিষ্ঠান, আর পরিচালনায় থাকছেন রাজীব সালেহীন। তবে সিনেমার নাম বা সহঅভিনেতার পরিচয় এখনই প্রকাশ করতে চাননি তিনি। রিচির ভাষায়, ‘সবই ঠিক আছে, তবে এখনই নাম বলতে চাইছি না। চমক হিসেবে রাখতে চাই।’

পরিচালক রাজীব সালেহীন জানান, এ মাসের শেষ দিকে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সে সময় জানানো হবে সিনেমার নাম, অভিনয়শিল্পী ও শুটিং পরিকল্পনা। চলতি বছরের শুরুর দিকে একটি অনুষ্ঠানে সিনেমায় কাজের ইঙ্গিত দিয়েছিলেন রিচি। কেন এত বছর চলচ্চিত্রে অভিনয় করেননি, এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘নানা সময় পরিকল্পনা হলেও পরিস্থিতি মেলেনি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমায় অভিনয় করা সব সময়ই আমার ইচ্ছে ছিল।’

সম্প্রতি একটি কফিশপ উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমায় কাজের খবর জানান এই অভিনেত্রী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা