× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৫:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও স্বর্ণের চেইন চুরির অভিযোগে স্ত্রীর করা মামলায়  কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

বুধবার (১২ নভেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমত আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি মামলার বাদী রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হলে বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরবর্তীতে গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময়ে হিরো আলমসহ ১০/১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে। এসময় বাদীর গলায় থাকা দের ভরি ওজনের স্বর্ণের চেইন কৌশলে আসামিরা চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা