× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটিটিতে উৎসবের সপ্তাহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১০:০৮ এএম

ওটিটিতে উৎসবের সপ্তাহ

ওটিটিতে সরগরম অবস্থা; আসছে নতুন নতুন সিনেমা ও ওয়েব সিরিজ, সঙ্গে জনপ্রিয় সিরিজগুলোর প্রতীক্ষিত নতুন মৌসুম। দেশি-বিদেশি নানা ঘরানার এই রঙিন আয়োজনেই পরিণত হতে চলেছে বিনোদনপ্রেমীদের জন্য এক উৎসবের সপ্তাহ।

নীলচক্র

একটি ক্লিক, একটি ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহরজুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্পে নির্মিত আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী অভিনীত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’।

চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর দর্শক প্রশংসিত হয়। তারকাবহুল এই সিনেমাটি আসছে দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের পর্দায়।

সম্প্রতি ‘নীলচক্র’ সিনেমার একটি টিজার প্রকাশ করে এই ঘোষণা দেয় আইস্ক্রিন। এবার জানা গেল, কবে থেকে ওটিটিতে দেখা যাবে শুভ-মন্দিরা জুটির এই সিনেমা! গত বুধবার আইস্ক্রিন কর্তৃপক্ষ ‘নীলচক্র’ মুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছে, ‘অবশেষে জানা গেল আইস্ক্রিনে নীলচক্র মুক্তির তারিখ। ১৩ নভেম্বর অবশ্যই ফ্রি থাকবেন সবাই। নীলচক্র মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আইস্ক্রিন।’

সিনেমাটি নিয়ে পরিচালক মিঠু খান আগেই বলছেন, আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না। ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ-মন্দিরা।

দ্য লস্ট বাস

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাপল টিভি প্লাসের নতুন সিনেমা ‘দ্য লস্ট বাস’ এক হৃদয়স্পর্শী কাহিনী তুলে ধরেছে। এখানে দেখানো হয়েছে এক বাসচালক ও এক নিবেদিতপ্রাণ স্কুলশিক্ষককে, যাদের দায়িত্ব পড়ে ২২ জন শিশুকে নিরাপদে পৌঁছে দেওয়ারÑ যখন তারা পালাচ্ছিল আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল থেকে। সিনেমাটি নির্মিত হয়েছে লিজি জনসনের ২০২১ সালে প্রকাশিত বই ‘প্যারাডাইস’ অবলম্বনে। যেখানে বর্ণনা করা হয়েছে ২০১৮ সালের ভয়ংকর ‘ক্যাম্প ফায়ার’-এর বাস্তব ঘটনা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পল গ্রিনগ্রাস। এ সিনেমায় অভিনয় করেছেন ম্যাথিউ ম্যাককনাঘি, আমেরিকা ফেরেরা, অ্যাশলি অ্যাটকিনসনসহ আরও অনেকে। মুক্তি পেয়েছে ৩ অক্টোবর।

দ্য ড্রাউন্ড

গ্রিক পুরাণের রেফারেন্সে বোনা ‘দ্য ড্রাউন্ড’ গল্পটি তিনজন চোরকে কেন্দ্র করে, যারা মূল্যবান একটি চিত্রকর্ম চুরি করে সমুদ্রের তটে অবস্থিত এক নিভৃত সেফ হাউসে পৌঁছায়। কিন্তু সেখানে তারা আবিষ্কার করে তাদের চতুর্থ সহযোগী নিখোঁজ। আর এভাবেই এগোতে থাকে চলচ্চিত্রটির কাহিনী। সিনেমাটি পরিচালনা করেছেন স্যামুয়েল ক্লেমেন্স এবং অভিনয় করেছেন মাইকেলেঞ্জেলো ফোর্তুজ্জি, লারা লেমন, অ্যালান ক্যাল্টনসহ আরও অনেকে। সিনেমাটি ওটিটি প্লাটফর্ম প্রাইম ভিডিও ও অ্যাপল টিভিতে দেখা যাবে আজ (৭ অক্টোবর)।

ক্যারামেলো

নির্মাতা দিয়েগো ফ্রেইটাসের পরিচালনায় নির্মিত এ সিনেমায় দেখা যাবে, একজন শেফ ও ক্যারামেল রঙের এক কুকুরের মধ্যে ঘটে যাওয়া ঘটনার পর গড়ে ওঠা গভীর বন্ধুত্ব নিয়ে, যা কেন্দ্র করে এগিয়ে যায় এ সিনেমার কাহিনী। চলচ্চিত্রটিতে দেখা যাবে, এ জুটি একসঙ্গে হাসবে, কাঁদবে এবং দর্শকদের জন্য শিক্ষণীয় জীবন পাঠ উপস্থাপন করবে। আবেগঘন এ যাত্রায় মানুষ ও প্রাণীর মধ্যকার বন্ধুত্বের সেতুবন্ধ সুন্দরভাবে ফুটে উঠতে চলেছে। এতে অভিনয় করেছেন রাফায়েল ভিট্টি, ক্যারোলিনা ফেরেজ, আদেমারাসহ আরও অনেকে। নেটফ্লিক্সে এটি মুক্তি পাবে ৮ অক্টোবর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা