× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্ন করবেন না, সব বলে দেব: পরীমনি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১০:০৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা 'ডোডোর গল্প'। এরই মধ্যে এই ছবির প্রচারণা শুরু হয়েছে। ছবি শুরুর ঘোষণা দিতে গিয়েই সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ছবির অভিজ্ঞতা ও নিজের চরিত্র নিয়ে কথা বলেন তিনি। এসময় একপর্যায়ে তিনি রহস্যের ইঙ্গিত দিয়ে সবাইকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

ইনবক্সে ভক্তদের পাঠানো ‘ডোডোর গল্প’ মুক্তির খবর দেখেই তিনি এক্সাইটেড হয়েছেন জানিয়ে পরীমনি বলেন, ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার, যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড।

এই ছবির প্রচারণা যে ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রমোশনটার স্টার্ট হয়ে গেছে। তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা সবথেকে অনেক একটা দারুন ব্যাপার আমার জন্য।’

তিনি জানান, ছবির কাজ তিনি দুই বছর আগে শেষ করলেও, এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।

পরীমনি বলেন, ‘বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে। আমি মনে হয় ৫০ বছরের ওপরেও যেই লুকটা হয়, সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি। তো ওইটা নিয়ে আমি, ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এ্যান্ড পার্ট।’

সংবাদ সম্মেলনের একদম শেষ পর্যায়ে এসে পরীমনি কিছুটা রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, আমি অনেক কিছু বলে দেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা