× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভেম্বরে পর্দা জুড়ে উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১৬:৩৮ পিএম

নভেম্বরে পর্দা জুড়ে উৎসব

প্রেক্ষাগৃহে বড় তারকাদের পদচারণা, সঙ্গে আলোচিত নির্মাতাদের নতুন সিনেমা- সব মিলিয়ে জমে উঠছে নভেম্বরের পর্দা। ওদিকে ওটিটিতেও কম নয় সরগরম অবস্থা; আসছে নতুন নতুন সিনেমা ও ওয়েব সিরিজ, সঙ্গে জনপ্রিয় সিরিজগুলোর প্রতীক্ষিত নতুন মৌসুম। দেশি-বিদেশি নানা ঘরানার এই রঙিন আয়োজনেই নভেম্বর পরিণত হতে চলেছে বিনোদনপ্রেমীদের জন্য এক উৎসবের মাস।

ফেরেশতে, বঙ্গ

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ফেরেশতে। ২ নভেম্বর বঙ্গতে এসেছে সিনেমাটি। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। সিনেমাটি গত ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

তোমার জন্য মন, চরকি

আলোচিত জুটি ইয়াশ রোহান ও তটিনীকে নিয়ে চরকি অরিজিনাল সিনেমা তোমার জন্য মন নির্মাণ করেছেন শিহাব শাহীন। ৬ নভেম্বর সিনেমাটি চরকিতে মুক্তি পাবে। চরকি জানিয়েছে, এটি ফিল গুড প্রেমের গল্প।

সাইলেন্স : আ মিউজিক্যাল জার্নি, প্রেক্ষাগৃহে

সংগীতে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন সাহা। এবার তিনি আসছেন সিনেমার পরিচালক হয়ে। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা সাইলেন্স : আ মিউজিক্যাল জার্নি ৭ নভেম্বর মুক্তি পাবে। এর আগে বৃহস্পতিবার ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারে প্রধান চরিত্রের তিন অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার, নীলাঞ্জনা নীলা ও সাইমন সাদিককে দেখা গেছে।

দেলুপি, প্রেক্ষাগৃহে

নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেলুপি খুলনায় মুক্তি পাবে ৭ নভেম্বর। এর পর ১৪ নভেম্বর থেকে দেশজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। এটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। সিনেমাটির গল্পে খুলনার প্রত্যন্ত এক অঞ্চলের জীবনধারা তুলে ধরা হয়েছে; যেখানে রাজনীতি আছে, ভালোবাসা আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, যাত্রাশিল্পীদের সংগ্রাম আছে; আরও আছে জীবন বদলানোর গল্প।

প্রিডেটর : ব্যাডল্যান্ডস, প্রেক্ষাগৃহ

‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজির নবম সিনেমাটি মুক্তি পাবে ৭ নভেম্বর। একই দিনে বা কাছাকাছি সময়ে ঢাকায়ও মুক্তি পাওয়ার কথা সায়েন্স ফিকশন-অ্যাকশন সিনেমাটির। ড্যান ট্র্যাচেনবার্গের সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এল ফ্যানিং।

গোঁয়ার, প্রেক্ষাগৃহ

১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গোঁয়ার। সিনেমাটি পরিচালনা করেছেন রকিবুল আলম এবং প্রযোজনা করেছেন হেলেনা জাহাঙ্গীর। এতে রাসেল মিয়া, জলি, মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর, বড়দা মিঠুসহ অনেকে অভিনয় করেছেন। এ সিনেমায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়েছে।

অলস ফেয়ার, হুলু

রায়ান মার্ফির লিগ্যাল ড্রামা সিরিজটি দিয়েই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিম কার্ডাশিয়ানকে। সিরিজটিতে আরও আছেন নওমি ওয়াটাস, টিয়ানা টেইলর। ১০ পর্বের সিরিজটির প্রথম তিন পর্ব আসছে ৩ নভেম্বর, বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ফ্রাঙ্কেনস্টাইন, নেটফ্লিক্স

চলতি বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় গিয়ের্মো দেল তোরোর গথিক সায়েন্স ফিকশন সিনেমাটির। এতে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের ভূমিকায় আছেন অস্কার আইজ্যাক আর দানবের চরিত্রে আছেন জ্যাকব এলর্ডি। ভেনিসে মুক্তির পর সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল সিনেমাটি।

দিল্লি ক্রাইম-৩, নেটফ্লিক্স

ইন্টারন্যাশনাল এমিজয়ী ভারতীয় সিরিজটির নতুন মৌসুম আসবে ১৩ নভেম্বর। আবারও ডিসিপি ভার্তিকা চতুর্বেদী চরিত্রে দেখা যাবে শেফালি শাহকে। তনুজ চোপড়া পরিচালিত এই নতুন মৌসুমে দিল্লি পুলিশ আবারও মুখোমুখি হচ্ছে এক ভয়াবহ অপরাধ চক্রেরÑ মানব পাচার সিন্ডিকেট। অপরাধের এই অন্ধকার জগতে ভার্তিকার প্রতিপক্ষ ‘বড়ি দিদি’, যে চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা