× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুখ-দুঃখ চক্রের মতো ঘোরে :

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১৬:৩৬ পিএম

সুখ-দুঃখ চক্রের মতো ঘোরে :

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। নিজের অভিনয়শৈলী দিয়ে জয় করে নিয়েছেন বহু দর্শকের হৃদয়। সম্প্রতি দেবের বিপরীতে ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয় করে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। তবে নিজের ক্যারিয়ারের সফলতা নিয়ে খুব বেশি মাতামাতি করেন না এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে এমনটিই বলেছেন এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় ‘সফল অভিনেত্রীরা কিন্তু নিজেদের সাধারণ নাগরিক বলেন না’, এমন প্রশ্নের উত্তরে সোহিনী বলেন, কী অসাধারণত্ব আছে? ইএমআই ঠিক সময় না দিতে পারলে আমার বাড়িতে ব্যাংক থেকে লোক চলে আসবে। আমার বাড়ির কর্মীদের প্রতিও আমার দায়িত্ব আছে। মায়ের ওষুধের খরচ আছে। সাধারণ মানুষ ছাড়া আমি কী? আমার না আছে কোটি কোটি টাকা, না কোটি টাকার বাংলো, না কোটি টাকার গাড়ি। আছে বলতে চারটে ফিতে কাটার ‘ইভেন্ট’। আর ইন্ডাস্ট্রিতে কে কত টাকা পায়, সে ধারণাও সবার হয়ে গেছে। আমি অবশ্য এতেই খুশি। সৎ পথে টাকা রোজগার করতে চাই।

তিনি আরও বলেন, অমিতাভ বচ্চন সফল হয়েও দেউলিয়া হয়ে গিয়েছিলেন। সাফল্য নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই। আজ উঠলে কাল পড়তে হবে। গীতায় বলাই আছে, সুখ-দুঃখ চক্রের মতো ঘোরে। জীবন, সংসার তেমনই। সোহিনী সরকার এই বার্তায় তার অনুরাগীদের মনে করিয়েছেন, জীবনে সফল হলেও সংযম এবং বাস্তববোধ অপরিহার্য। পৃথা চক্রবর্তীর ‘ফেরা’ ও রান্নাবাটি নামের নতুন সিনেমায় দেখা যাবে তাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা