× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পেনে ‘আলী’ জিতেছে ইয়াং জুরি অ্যাওয়ার্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১৬:৩৩ পিএম

স্পেনে ‘আলী’ জিতেছে ইয়াং জুরি অ্যাওয়ার্ড

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। স্পেনের ভ্যালাদোলিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলী আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ইয়াং জুরি অ্যাওয়ার্ড জিতেছে। বিষয়টি নির্মাতা আদনান আল রাজীব নিজেই জানিয়েছেন।

উপকূলীয় একটি শহরের গল্পে ছবিটি নির্মিত হয়েছে। সেই শহরে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন। আলী চরিত্রে অভিনয় করেছেন নোয়াখালীর ছেলে আল আমিন। তার মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা।

আলীর চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো। আলীর মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’। এটি আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও ফিলিপাইনের আরভিন বেলারমিনোর প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমায় আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। এদিকে মেহজাবীন চৌধুরী স্বামী আদনান আল রাজীবকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, আলি চলচ্চিত্রটি ভ্যালাদোলিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ইয়াং জুরি অ্যাওয়ার্ড জিতেছে। কী অসাধারণ সাফল্য পুরো টিমের জন্য! বাংলাদেশের এই সাফল্য আমাদের সবার প্রেরণা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা