× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভ-তমা জুটির ‘মন যে বোঝে না’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১১:৫৯ এএম

শুভ-তমা জুটির ‘মন যে বোঝে না’

চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও তমা মির্জা সাম্প্রতিক ওয়েব ও বড়পর্দা- দুই মাধ্যমেই কাজ করছেন। সর্বশেষ তাকে দেখা যায় শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। এদিকে সনি লিভের প্রযোজনায় ‘জ্যাজ সিটি’ সিরিজে সর্বশেষ অভিনয় করছেন আরিফিন শুভ।

আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘নীলচক্র’। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমা। এবার এই দুই তারকা জুটিকে দেখা যাবে বড়পর্দায়।

২০১৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের ‘লাভলী : মন বোঝে না’ শিরোনামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন, যেখানে চুক্তিবদ্ধ ছিলেন আরিফিন শুভ এবং তমা মির্জা। এটি ছিল প্রযোজনা প্রতিষ্ঠান দ্য রেইন পিকচার্সের প্রথম সিনেমা। শুটিং শুরু হয়েছিল শ্রীলঙ্কাতে। তবে শুটিং শুরুর আগেই প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বের কারণে পরিচালক সোহান সিনেমাটি ছেড়ে দেন। এরপর প্রযোজকের দায়িত্বে থাকা ফয়েজুল ইসলাম শাহিন নিজেই আউটডোরে চিত্রপরিচালক ও চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেন। দেশে ফিরে ছবির কাজ শেষ করার দায়িত্ব পান শাহাদাৎ হোসেন লিটন, যিনি বিরতি দিয়ে বেশ কয়েক দফায় সিনেমাটির কাজ সম্পন্ন করেন।

এবার দীর্ঘ ১২ বছর পর সিনেমাটি নতুন নামে মুক্তি পেতে চলেছে। শুধু নাম নয়, পাল্টে গেছে প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকও। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, এবং পরিচালকের আসনে রয়েছেন আয়েশা সিদ্দিকা। সিনেমার নতুন নাম হয়েছে ‘মন যে বোঝে না’। এই সিনেমাটি আগামী ৭ নভেম্বর শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা