× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ সপ্তাহের ওটিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১২:২২ পিএম

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্লাটফর্মে। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

ফেরেশতে (বাংলা সিনেমা)

অভিনয় : জয়া আহসান, সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু।

মুক্তি : বঙ্গ (২ নভেম্বর)।

গল্পসংক্ষেপ : ঢাকার এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনী। তাদের গল্পে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার অদম্য শক্তি।

কানতারা চ্যাপ্টার ১ (কন্নড় সিনেমা)

অভিনয় : ঋষভ শেঠি, জয়ারাম, রুক্মিনী বসন্ত

মুক্তি : প্রাইম ভিডিও (৩১ অক্টোবর)

গল্পসংক্ষেপ : ২০২২ সালে এসেছিল ‘কানতারা’। সেই সিনেমার আগের গল্প নিয়ে তৈরি হয়েছে প্রিকুয়েল ‘কানতারা চ্যাপ্টার ১’। এই গল্পের প্রধান চরিত্র বার্মি, কানতারা উপজাতির নেতা। বাংরা রাজ্যের রাজা কুলশেখরের অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠে বার্মি। দুই গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। কানতারা গোত্রের হয়ে যুদ্ধের জন্য জাগ্রত হয় পাঞ্জুরলি ও গুলিগা নামের দুই আত্মা।

লোকাহ চ্যাপ্টার ওয়ান (মালয়ালম সিনেমা)

অভিনয় : কল্যাণী প্রিয়দর্শন, নাসলেন

মুক্তি : জিও হটস্টার (৩১ অক্টোবর)

গল্পসংক্ষেপ : মালয়ালম ইন্ডাস্ট্রির এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা লোকাহ। চন্দ্রা নামের এক রহস্যময় তরুণীর গল্প। শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য বেঙ্গালুরুতে চলে আসে সে। নিজের অতিপ্রাকৃত ক্ষমতা ব্যবহার করে এক সহকর্মীকে অঙ্গ পাচারকারী চক্রের হাত থেকে বাঁচায়। এ বিষয়টি দেখে ফেলে প্রতিবেশী সানি। এরপর শুরু হয় নানা সংকট।

এমন দিনে তারে বলা যায়

ত্রিভুজ প্রেমের গল্পে তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ‘এমন দিনে তারে বলা যায়’ শিরোনামের এক নাটক। নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও প্রিয়ন্তী উর্বী। আরও অভিনয় করেছেন মীর রাব্বী। নাটকটি নিয়ে জাহিদ প্রীতম বলেন, ‘দীর্ঘদিন পর আমার নির্মাণে নতুন এক নাটক আসছে। নাটকের গল্পটা অন্যরকম। কিছু গল্প আছে যা সবাইকে বলা যায়, কিন্তু প্রিয় মানুষকে বলা যায় না। আবার কিছু গল্প ভুলে যাওয়াটা মন্দ নয়। নাটকের চিত্রনাট্য এমনভাবে সাজানো হয়েছে, শেষ দৃশ্যের আগ পর্যন্ত চরিত্রদের গন্তব্য অনুমান করা যায় না। দর্শকদের পছন্দ হলেই গল্পের নামের ও সার্থকতা হবে বলে আশা রাখছি।’ নাটকে ‘কাজল চোখে ভালোবাসা’ শিরোনামের একটি গান রয়েছে। গানের কথা লিখেছেন নীল মাহবুব এবং সুর দিয়েছেন শরিফুল ইসলাম। কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব আর সংগীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। গত বৃহস্পতিবার ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘এমন দিনে তারে বলা যায়’ নাটকটি।

শর্টকাট

Bongo নিয়ে আসছে নতুন অরিজিনাল ড্রামা ‘শর্টকাট’। এক হাস্যরসাত্মক ও সাসপেন্সে ভরপুর গল্প, যেখানে গুপ্তধনের আশায় এক তরুণের জীবনে ঘটে যায় অদ্ভুত সব ঘটনা। মাজিদুল ইসলাম পরিচালিত এই ড্রামার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনয়শিল্পী শিমুল শর্মা ও লামিমা লাম। ‘শর্টকাট’ দেখা যাবে শুধু Bongo প্লাটফর্মে। গল্পের কেন্দ্রে রয়েছে মুরাদপুর গ্রামের মামুন (শিমুল শর্মা)। তার দাদা গুপ্তধন খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি। দাদার পথ অনুসরণ করে মামুনও চায় শর্টকাটে বড়লোক হতে। কিন্তু এ নিয়েই প্রেমিকা লায়লার (লামিমা লাম) সঙ্গে তার দ্বন্দ্ব চরমে পৌঁছে যায়।

মামুন কি সত্যিই গুপ্তধন খুঁজে পাবে, নাকি অন্য কোনো নিয়তি অপেক্ষা করছে তার জন্য? সেই রহস্য নিয়েই এগিয়েছে শর্টকাটের গল্প। পরিচালক মাজিদুল ইসলাম বলেন, শর্টকাট আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি। আজকাল সবাই দ্রুত সফল হতে চায়, কিন্তু পরিশ্রমের মূল্য কেউ দিতে চায় না। আমরা এই বাস্তবতাটাকেই কমেডি ও সাসপেন্সের মাধ্যমে উপস্থাপন করেছি। আশা করি, দর্শক গল্পটি উপভোগ করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা