× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গান নিয়ে ফারিয়ার পরিকল্পনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১১:২৮ এএম

গান নিয়ে ফারিয়ার পরিকল্পনা

অভিনয়ের পাশাপাশি গানও করেন নুসরাত ফারিয়া। ২০১৮ সালে প্রকাশ পায় তার প্রথম গান ‘পটাকা’। এখন পর্যন্ত চারটি গান প্রকাশ পেয়েছে তার। গত বছরের শুরুতে ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে রেকর্ড করেছিলেন নতুন গান। সেসময় জানিয়েছিলেন, দ্রুতই গানটি শুনতে পারবেন শ্রোতারা। দেড় বছর পার হয়ে গেলেও এখনও প্রকাশ পায়নি সেই গান। সম্প্রতি এক অনুষ্ঠানে গান প্রকাশের দেরি হওয়ার কারণ, সেইসঙ্গে গান নিয়ে নতুন পরিকল্পনার কথা জানান ফারিয়া।

গান প্রকাশের বিলম্ব হওয়ার কারণ জানিয়ে ফারিয়া বলেন, ‘আসলে অনেকগুলো মানুষের সমন্বয়ে একটি ভালো কাজ হয়। তাই একটু সময়ে লেগে যায় গান প্রকাশের ক্ষেত্রে। আর আমি তো শুধু গান গেয়েই প্রকাশ করি না, তার পেছনে একটা ব্যয়বহুল মিউজিক ভিডিও তৈরি করতে হয়; যেটা দেখতে ভিন্ন লাগে। দর্শকের কাছে যেন মনে হয়, এ রকম কিছু প্রথমবার দেখছেন। এ কারণেই একটু দেরি হচ্ছে। নতুন বেশ কয়েকটি গান রেডি করা আছে। ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ বেশ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ করা হয়েছে।’

ভবিষ্যতে নিজের পছন্দের শিল্পীদের সঙ্গে কোলাবরেশন করার ইচ্ছা আছে বলে জানান ফারিয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার পছন্দের কয়েকজন শিল্পী, যাদের গান শুনে বড় হয়েছি, তাদের সঙ্গে যদি কোলাবরেশন করা যায়, তাহলে খুব ইন্টারেস্টিং কিছু হবে। পরিকল্পনা করছি, দেখা যাক কতদূর কী হয়।’ গানের পাশাপাশি সিনেমা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ফারিয়া জানান, এ মাসের শেষ দিকে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা আছে তার। শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

ঢালিউডের পাশাপাশি টালিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া। তবে কয়েক বছর ধরে সেই ইন্ডাস্ট্রির কোনো কাজে দেখা যায়নি তাকে। ফারিয়া বলেন, ‘ওপার বাংলায় কাজ করছি না বেশ কয়েক বছর হয়ে গেছে। বিশেষ কোনো কারণ নেই। ভিসা জটিলতা, ট্রাভেল সবকিছু মিলিয়েই এখন ওখানে কাজ করা কঠিন। সবকিছু স্বাভাবিক হলে আবার নিশ্চয়ই ওখানে কাজ করা হবে।’

গত মাসে কানাডায় স্টেজ শো করতে গিয়েছিলেন নুসরাত ফারিয়া। আগামী নভেম্বরেও দেশের বাইরে যাওয়ার কথা আছে বলে জানান তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা