× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমের গুঞ্জনে সাদিয়ার জবাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৩:০৭ পিএম

সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান

বিনোদনপাড়ায় বেশকিছুদিন ধরেই চলছে সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন। তবে এতদিন এ নিয়ে কেউই মুখ খোলেননি। অবশেষে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সম্প্রতি দেশের একটি বিনোদনমূলক শোতে অংশ নেন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল মজারÑ একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হয়। সেখানেই তাকে জিজ্ঞেস করা হয়, ‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়, আসলে এখন কার সঙ্গে প্রেম করছেন?’

প্রশ্নটি শুনে প্রথমে মুচকি হাসেন সাদিয়া। কিছুটা লজ্জিত ভঙ্গিতে উত্তর দেন, ‘যা রটে, তার কিছু হলেও ঘটে।’ উপস্থাপক আবারও জানতে চান, ‘তাহলে বিষয়টা সত্যি?’

জবাবে সাদিয়া খোলামেলা ভঙ্গিতে বলেন, ‘আমি ব্লাশ করছিÑ এতেই তো বোঝা যায়। এটা না স্পষ্ট করে বলার কিছু, না ঢাকঢোল পিটিয়ে জানানোর কিছু। যেহেতু মানুষ এমনটাই ভাবছে, সেহেতু ভাবতেই দেই। আমারও ভালো লাগে।’ এরপর কিছুটা গম্ভীর হয়ে যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা একমাত্র আল্লাহই জানেন। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকতে পারি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা