× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটিটিতে যা দেখবেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৩:০০ পিএম

ওটিটিতে যা দেখবেন

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্লাটফর্মে। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

চরকিতে পারফেক্ট ওয়াইফ

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম মূলত সিরিয়াস গল্পের নির্মাতা। তবে এবার আসছেন ভিন্ন মোড়কে। হাজির হচ্ছেন রোমান্টিক কমেডি ধাঁচে। প্রজেক্টের নাম ‘পারফেক্ট ওয়াইফ’। 

২২ অক্টোবর রাত ১২টা (২৩ অক্টোবর) থেকে দেখা যাবে চরকির নতুন এই ফ্ল্যাশ ফিকশন। এরই মধ্যে (২০ অক্টোবর) প্রকাশ পেয়েছে ট্রেলার, যা দেখে ধারণা করা যাচ্ছে, তরুণ দুই দম্পতির দাম্পত্য জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি হয়েছে গল্প। ট্রেলারে স্পষ্ট যে, এক দম্পতি তার বিবাহিত বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। তারপর থেকেই শুরু হয় নানান ঘটনা। দুই দম্পতির মধ্যে ভালোবাসা থাকলেও ধীরে ধীরে তৈরি হতে থাকে কলহ। কিন্তু এই কলহের উৎপত্তি কোথায়? নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, কলহের উৎপত্তি বোঝা যাবে কনটেন্টটি দেখার পর। তবে এই বোঝাপড়াটা এত সহজ নয়। তরুণ-নবীনদের নিয়েই কাজটি করেছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানান, এ কনটেন্টের সিনেমাটোগ্রাফার, এডিটর, মিউজিক ডিরেক্টর এবারই প্রথম ফিকশনে কাজ করলেন। ফ্ল্যাশ ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’-এ দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ ও আরিয়ানা জামান। আরেক দম্পতির ভূমিকায় আছেন মীর রাব্বি ও জৌপারী লুসাই। এদের মধ্যে সুদীপ বিশ্বাস দীপ ছাড়া বাকি তিন জনই প্রথমবারের মতো কাজ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায়।

আইস্ক্রিনে নকশী কাঁথার জমিন

জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে। মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশী কাঁথার জমিনে। খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। এ ছাড়াও সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। তা ছাড়াও আরও দুই চরিত্রে আছেন দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

জিও হটস্টারে লোকা চ্যাপ্টার ১

জিও হটস্টারে মুক্তি পেয়েছে মালয়ালম সিনেমা ‘লোকা চ্যাপ্টার ১’। প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায় গত আগস্টে। এবার এসেছে ওটিটিতে। কর্ণাটকে এসে এক সন্ত্রাস দলের ফাঁদে আটকে যায় চন্দ্রা। সেই ফাঁদ থেকে নিজেকে এবং সমাজকে মুক্ত করার জন্য নিজের ভেতরে থাকা সুপারপাওয়ার ব্যবহার করে সে। এটি পরিচালনা করেছেন ডমিনিক অরুণ। এতে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন, নসলেন, স্যান্ডি মাস্টার, অরুণ কুরিয়ান প্রমুখ। 

নেটফ্লিক্সে দ্য নিউ ফোর্স

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সুইডিশ টিভি সিরিজ ‘দ্য নিউ ফোর্স’। ১৯৫৮ সালের স্টকহোম শহরের গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এ সিরিজে তুলে ধরা হয়েছে সুইডেনের পুলিশ বাহিনীতে প্রথমবার নারীদের নিয়োগ দেওয়ার ঘটনা। এটি যৌথভাবে পরিচালনা করেছেন রোজদা সেকারসোজ ও জুলিয়া লিন্ডস্ট্রোম। এতে অভিনয় করেছেন জোসেফিন অ্যাসপ্লান্ড, অ্যাগনেস রেস, ম্যালিন পার্সন প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা