× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক মামলায় রাকুলকে জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২ ১৩:৩৪ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২ ১৪:০৪ পিএম

মাদক মামলায় রাকুলকে জিজ্ঞাসাবাদ

আবারও বিপাকে পড়লেন তারকা অভিনেত্রী রাকুল প্রীত সিং। মাদক সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় রাকুলকে ফের ডেকে পাঠাল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)।

এই মামলায় গত শুক্রবারই রাকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডেকে পাঠানো হয়েছে দাবী করেছেন ভাতীয় বেশ কিছু গণমাধ্যম।

জানা যায়, রাকুলের মামলাটি ২০১৭ সালের। হায়দরাবাদ ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মাদক সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল রাকুলের। তবে শুধু রাকুলই নন, এই মামলায় নাম জড়ায় দক্ষিণের আরও অনেক তারকা। এই মামলায় গত বছরও হায়দরাবাদে ইডির জোনাল অফিসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছিলেন রাকুল। 

২০১৭ সালে সঙ্গীতশিল্পী ক্যালভিন মাসকারেনহাস এবং আরও দুই জনের কাছ থেকে ৩০ লাখ টাকার মাদক উদ্ধার করে শুল্ক দপ্তর। সেই মামলায় নাম জড়িয়েছিল রবি তেজা, পুরী জগন্নাথ, চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, তানিশ, নান্দু, তরুণ এবং 'বাহুবলী' খ্যাত রানা দাগ্গুবতীর। এই মামলায় ২০২১ সালের দিকে এই তারকাদের জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

এই মামলার বিষয়ে আগেই টাইস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে মামলা সম্পর্কে কথা বলতে গিয়ে ইডির এক কর্মকর্তা জানান, তেলেঙ্গানা আবগারি ও নিষেধাজ্ঞা বিভাগ  প্রায় ১২টি মামলা করেছে। যার মধ্যে ১১টির চার্জশিট জমা দেওয়া হয়েছে। ৮ জনের নামে চার্জশিট জমা পড়েছে। তবে এরা সবাই ছোট মাদক সরবরাহকারী। তবে তদন্তে একাধিক দক্ষিণী তারকার নাম উঠে এলেও কোনো প্রমাণ না মেলায় এখন পর্যন্ত তাদের শুধুমাত্র সাক্ষী হিসাবেই ডাকা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা