× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণার অভিযোগে তিশার জবাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১২:৫৪ পিএম

তানজিন তিশা

তানজিন তিশা

একটি অনলাইন ফ্যাশন হাউস থেকে শাড়ি নিয়ে প্রচার না করার অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। এমন ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। তবে অভিনেত্রীর দাবি, সেই শাড়ি উপহার হিসেবে পেয়েছেন তিনি।

অ্যাপোনিয়া নামের ওই অনলাইন ফ্যাশন পেজের কর্ণধার ঝিনুক জানান, গত জানুয়ারিতে তানজিন তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার দাম ছিল ২৮ হাজার ৮০০ টাকা। তিশার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক প্রস্তাব দেন, শাড়িটি ফ্রি দেবেন। তবে শর্ত হলো, তিশা সেটি পরে ছবি তুলে তার সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটির প্রচার করবেন। তিশা প্রস্তাবে রাজি হন এবং শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়। ঝিনুক আরও জানান, এর পর প্রায় ১০ মাস হয়ে গেলেও তিশা তার কথা রাখেননি। মাঝে কয়েকবার ভয়েস মেসেজ দিয়ে দ্রুত কাজটি করে দেওয়ার কথাও বলেন তিশা। পরবর্তী সময়ে তিশা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যদিকে প্রতারণার অভিযোগ ওঠায় সোশ্যাল মিডিয়ায় তিশা লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা হা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’

তিশার বিরুদ্ধে যখন এই প্রতারণার অভিযোগ উঠল, সেই সময়ে অভিনেত্রী ব্যস্ত তার প্রথম সিনেমার শুটিংয়ে। ‘সোলজার’ নামের এই সিনেমায় তিশার সঙ্গে আছেন শাকিব খান। পরিচালনা করছেন সাকিব ফাহাদ। তবে তিশা এখনও সোলজার নিয়ে কোনো কথা বলেননি, এমনকি সোশ্যাল মিডিয়ায়ও সিনেমায় অভিনয়ের কথা জানাননি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা