× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ সপ্তাহের ওটিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১১:০১ এএম

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্লাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। 

  • ‘দ্য নিউ ফোর্স’
  • ধরন : সিরিজ
  • স্ট্রিমিং : নেটফ্লিক্স
  • দিনক্ষণ : চলমান

১৯৫৮ সালের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে তুলে ধরা হয়েছে সুইডেনের প্রথম নারী পুলিশ কর্মকর্তার গল্প। নারী পুলিশদের তখন বাধ্যতামূলকভাবে স্কার্ট পরতে হতো, যা প্রায়ই কর্তব্য পালনের সময় নানা অসুবিধা তৈরি করত।

  • দ্য গেম : ইউ নেভার প্লে অ্যালোন (তামিল সিরিজ)
  • অভিনয় : শ্রদ্ধা শ্রীনাথ, সন্তোষ প্রতাপ, ভিভিয়া শান্ত প্রমুখ।
  • মুক্তি : নেটফ্লিক্স (২ অক্টোবর)

গল্পসংক্ষেপ : কাব্য নামের এক নারী ঘিরে সিরিজের গল্প। সফল গেম ডেভেলপার সে। একটি পুরস্কার জেতার পর অনলাইন এবং বাস্তব জীবনে হয়রানি ও হুমকির মুখে পড়ে সে। পুরুষ শাসিত এ গেম শিল্পের জগতে নিজের মর্যাদা ফিরে পেতে কীভাবে লড়াই করে সে, তা নিয়েই সিরিজের গল্প।

  • মাদারাসি (তামিল সিনেমা)
  • অভিনয় : শিবকার্থিকেয়ন, রুক্মিণী বসন্ত, বিদ্যুৎ জামাল প্রমুখ।
  • মুক্তি : প্রাইম ভিডিও (১ অক্টোবর)

গল্পসংক্ষেপ : সাইকোলজিক্যাল থ্রিলার অ্যাকশন সিনেমা মাদারাসি। কেন্দ্রে রয়েছে রঘু নামের এক যুবক, যে মানসিক রোগে ভুগছে। অপরিচিত মানুষদের সে নিজের হারিয়ে যাওয়া পরিবারের সদস্য বলে ভুল করে। গল্প ভিন্ন মোড় নেয়, যখন অবৈধ অস্ত্রের চোরাচালান বন্ধের জন্য রঘুকে বিশেষ মিশনে যুক্ত করে এক গোয়েন্দা কর্মকর্তা।

  • দ্য নিউ ফোর্স (সুইডিশ সিরিজ)
  • অভিনয় : জোসেফিন অ্যাসপ্লান্ড, অ্যাগনেস রেস, ম্যালিন পার্সন প্রমুখ।
  • মুক্তি : নেটফ্লিক্স (৩ অক্টোবর)

গল্পসংক্ষেপ : ১৯৫৮ সালের স্টকহোম শহরের গল্প। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এ সিরিজে তুলে ধরা হয়েছে সুইডেনের পুলিশ বাহিনীতে প্রথমবারের মতো নারীদের নিয়োগ দেওয়ার ঘটনা। অপরাধপ্রবণ এই অঞ্চলে নারীরা কীভাবে অপরাধ দমনে ভূমিকা রাখেন, এ কাজ করতে গিয়ে কতটা প্রতিকূলতার মুখে পড়তে হয় তাদের; সেসব নিয়েই সিরিজের কাহিনী।

  • দ্য লস্ট বাস (ইংরেজি সিনেমা)
  • অভিনয় : ম্যাথিউ ম্যাককনাহে, আমেরিকা ফেরেরা, অ্যাশলি অ্যাটকিনসন প্রমুখ।
  • মুক্তি : অ্যাপল টিভি প্লাস (৩ অক্টোবর)

গল্পসংক্ষেপ : ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিদুর্ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। স্কুলশিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস ওই দুর্ঘটনার কবলে পড়ে। তাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে বাসের ড্রাইভার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা