× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনীয় রূপে পরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫০ পিএম

পরীমনি

পরীমনি

চিত্রনায়িকা পরীমনি সব সময়ই সামাজিক মাধ্যমে সরব থাকেন। ভক্তদের সঙ্গে নিজের মুহূর্তগুলো ভাগ করে নেওয়াই যেন তার অভ্যাস। প্রায়ই নতুন কিছু দিয়ে চমকে দেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সোমবার দুপুরে নতুন এক ফটোশুটের মাধ্যমে আবারও আলোচনায় আসেন পরীমনি। একটি জুয়েলারি ব্র্যান্ডের হয়ে করা এই শুটে তাকে দেখা যায় রাজকীয় সাজে। নীল ও সোনালি রঙের কাতান/বেনারসি সিল্কের লেহেঙ্গা পরে তিনি হাজির হন এক অনন্য আভিজাত্যে। সঙ্গে মানানসই ভারী গহনাÑ নাকফুল, নেকলেস, দুল আর চুড়ি যোগ করেছে বাড়তি মাত্রা। গ্ল্যামারাস মেকআপ ও সুন্দরভাবে সাজানো হেয়ারস্টাইল তার পুরো লুককে আরও উজ্জ্বল করেছে।

ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশের পর মুহূর্তেই ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন এই জনপ্রিয় নায়িকাকে। অনেকে মন্তব্য করেছেন, পরীমনি যেন একেবারেই রূপকথার চরিত্র হয়ে ধরা দিয়েছেন।

তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলে সন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়। পরীমনি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তার মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঝেমধ্যে সন্তানের কারণে চলচ্চিত্রের এই দুই তারকার দেখা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা