× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিয়ামের নায়িকা সাবিলা নূর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২ পিএম

সাবিলা নূর ও সিয়াম আহমেদ

সাবিলা নূর ও সিয়াম আহমেদ

শাকিবের পর এবার সিয়ামের নায়িকা হতে যাচ্ছেন সাবিলা নূর, এমন খবর উড়ে বেড়াচ্ছে ঢালিউডের অন্দরে। বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমার নাম ‘রাক্ষস’। এর নায়িকা কে হচ্ছেন তা নিয়ে দীর্ঘদিন ধরে ছিল কৌতূহল।

সিয়ামের বিপরীতে প্রথমে বেশ কয়েকজন নায়িকার নাম শোনা গিয়েছিল। তবে তাদের কাউকেই চূড়ান্ত করা হয়নি। এবার মিললো নতুন খবর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের সঙ্গে রোমান্স করবেন সাবিলা নূর। এর আগে রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল সাবিলার। শাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। সূত্র বলছে, সাবিলা নূর ইতোমধ্যেই ‘রাক্ষস’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে মন্তব্য করতে চান না সিনেমা-সংশ্লিষ্টরা। জানা গেছে, শিগগিরই সংবাদ সম্মেলন করে ‘রাক্ষস’-এর নায়ক-নায়িকাসহ পুরো অভিনয়শিল্পীর নাম প্রকাশ করা হবে। মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’। এর প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান। তার বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে। এবার তিনি বাজি ধরেছেন সিয়ামকে নিয়ে। সব ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

গত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।

ছোটপর্দার অনেক অভিনেত্রী দুয়েকটি বাণিজ্যিক সিনেমা করলেও পরে আর নিয়মিত হননি। অথবা বলা চলে, সিনেমায় নিজেদের অবস্থান ধরে রাখতে পারেননি। তাই সাবিলাকে নিয়েও পুরনো সেই শঙ্কা আছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা জানালেন, পরিকল্পনা করেই তিনি সিনেমার অঙ্গনে পা রেখেছেন। সিনেমায় তিনি বেড়াতে আসেননি। বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছা তার। সম্প্রতি সিনেমা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। সাবিলা নূর বলেন, ‘গত কয়েক বছর দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। এ বিষয়টি আমাকে উৎসাহিত করেছে সিনেমার প্রতি। আমার মনে হয়, সিনেমার খুব ভালো একটা সময় এসেছে। ভবিষ্যতে আরও ভালো সময় আসবে। ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি হবে। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুব আশাবাদী। আমি সিনেমায় বেড়াতে আসিনি। ভালো ভালো সিনেমা করতে চাই। ইচ্ছা আছে বছরে দুটি সিনেমায় অভিনয় করার।’

সাবিলার মতে, সিনেমা হচ্ছে একজন শিল্পীর জন্য নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মাধ্যম। অভিনেত্রী বলেন, ‘নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন আর্টিস্টের কাছে সবচেয়ে বড় প্লাটফর্ম সিনেমা। কারণ নাটকে সময়ের একটা বিষয় থাকে। দুই থেকে তিন দিন কিংবা বড় বাজেটের নাটক হলে সর্বোচ্চ ছয়-সাত দিনে নাটকের শুটিং শেষ করতে হয়। কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়। শুটিংও হয় সময় নিয়ে। তাই পারফরমার হিসেবে আমার কাছে সিনেমা খুব ভালো প্লাটফর্ম। আমি চাই এখানে নিয়মিত হতে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা