× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জ্যাজ সিটি’তে শুভর এক ঝলক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২ পিএম

‘জ্যাজ সিটি’তে শুভর এক ঝলক

ডিসেম্বরে কলকাতার জন্য চমক। শহরের বুকে গড়ে উঠতে চলেছে জ্যাজ ক্লাব। ২০-২৫টি টেবিল সাজানো। ১০০-১৫০ জনের বসার আয়োজন। ক্লাবের আবহে সময় সত্তরের দশক। যে সময় পার্ক স্ট্রিটে ‘ক্লাব সংস্কৃতি’র সুবাদে পাশ্চাত্য গানের রমরমা।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই সিরিজের পটভূমিকায়। যেখানে নায়কের চরিত্রে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সিরিজটি শিগগিরই বাংলা, হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম সনি লিভ-এ। ২০২৩-এ সাড়া ফেলে দিয়েছিল সিরিজ ‘জুবিলি’। সৌমিক সিরিজটির সহস্রষ্টা। বিক্রম মোতওয়ানের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, রাম কপূর তুলে ধরেছিলেন বলিউডের জন্মকাহিনি। হিমাংশু রায়-দেবিকা রানির উত্থান, সেই সময়ের বিনোদন দুনিয়ার গল্প বুনে ছিলেন তিনি। এবারেও তার সিরিজে নানা চমক। যেমনÑ আরিফিনের বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। ইংরেজিসহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করতে চলেছেন। মুম্বইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শুনতে পাবেন সবাই। গায়িকা সৌমিকের হাত ধরে প্রথম হিন্দি বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন। ‘নীলচক্র’ ছবিটি মুক্তির পর নতুন করে আলোচনায় আরিফিন শুভ। এরই মধ্যে তিনি বলিউডে শেষ করেছেন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজ। দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে অনম বিশ্বাস ও রায়হান রাফী পরিচালিত দুটি চলচ্চিত্র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা