× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিপূর্ণ জীবন আমার : পরীমনি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩ পিএম

পরিপূর্ণ জীবন আমার : পরীমনি

চিত্রনায়িকা পরীমনি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও কর্মজীবনে তিনি নিজ যোগ্যতায় গড়েছেন সাফল্যের উজ্জ্বল পথচলা। একসময় প্রেমের পরিণতিতে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে, আর তাদের সংসার আলোকিত করে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। তবে নানা টানাপড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ইতি টানেন এই সম্পর্কের। বর্তমানে সিনেমার কাজে মন দেওয়ার পাশাপাশি তিনি সময় দিচ্ছেন সবচেয়ে প্রিয় দুই সঙ্গীকে। ছেলে রাজ্য ও দত্তক কন্যাকে ঘিরেই তার নতুন জীবনের পরিপূর্ণতা।

বিভিন্ন সময় তাদের সঙ্গে কাটানো খুনসুটির নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন। এবার ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে পরীমনি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে।’ তার কথায়, ‘গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর! শুকরিয়া খোদা।’

তিনি আরও লিখেছেন, ‘আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার! রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা