× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়পর্দায় আসছেন তানজিন তিশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৮ পিএম

তানজিন তিশা

তানজিন তিশা

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা ফ্যাশন শুট ও র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতের কর্মজীবন শুরু করেন। নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তানজিন তিশা। সম্প্রতি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলী একটা মুহূর্ত। আমার মা এটা দ্বিতীয় সময় কোথাও আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ড পায়।’

তিশা বলেন, কারণ আমি বলবÑ প্রতিটি আর্টিস্ট সন্তানের পেছনে বাবা-মায়ের দায়িত্ব যেমন, বাবা-মায়ের ভারটাও অনেক। সেই জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিকমতো কাজ করছি, শুধু আমার মায়ের জন্য। 

তিনি বলেন, সেই জায়গা থেকে মাকে যখন সম্মাননা দেওয়া হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তাই আমি ভীষণ খুশি।

ভক্তদের সুখবর দিয়ে তিশা বলেন, আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটা চাই। তিনি বলেন, আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটিসম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার। 

অভিনেত্রী বলেন, এ ছাড়া খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে। আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু। সবার কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা