× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিমির প্রশংসায় শুভশ্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৫ পিএম

মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি

মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি

একটা সময় টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে প্রযোজক রাজ চক্রবর্তীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। ২০১৬ সালে আচমকাই ভেঙে যায় সেই বহুল চর্চিত প্রেম কাহিনী। এ নিয়ে টালিপাড়ায় কয়েক বছর আগে কম চর্চা হয়নি। কেন ভেঙেছিল রাজ-মিমির সেই প্রেম? তা আজও অজানা। এর পর রাজ-শুভশ্রীর সম্পর্কের পানি অনেক দূর গড়িয়েছে। মিমির সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৮ সালে পাকাপাকিভাবে শুভশ্রীর হাত ধরেন রাজ চক্রবর্তী। বউ-ছেলেকে নিয়ে এখন সুখী সংসার রাজের জীবন। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক পানি। কিন্তু অতীতে রাজকে নিয়ে টানাটানি ভুলে এখন মিমি-শুভশ্রীর গলাগলি চোখে পড়ার মতো।

টালিউডের লেডি সুপারস্টার শুভশ্রী আর ‘রক্তবীজ-২’ নায়িকা গত বুধবার সকাল সকাল এক ফ্রেমে ধরা দিলেন। সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী গাঙ্গুলি। সেখানেই বরের সাবেকের প্রশংসায় পঞ্চমুখ ইউভান-ইয়ালিনির মা। রক্তবীজ-২-এ মিমির বিকিনি লুক দেখে আগেই প্রশংসা করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। এবার মিমির সামনেই বললেনÑ বলিউডের দীপিকা (পাড়ুকোন) থাকলে, আমাদের বাংলার আছে মিমি। এরপর পাল্টা শুভশ্রীকে লেডি সুপারস্টার তকমা দেন মিমি। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে শুভশ্রী লিখেছেনÑ কোলাব অব দি ইয়ার।

খবর ছড়িয়েছে, এক বিজ্ঞাপনী প্রচারের জন্য হাত মিলিয়েছেন তারা। ব্র্যান্ড এনডোর্সমেন্টের ক্ষেত্রে টালিউডে এখন মিমি-শুভশ্রীর চাহিদা তুঙ্গে। দীর্ঘ সময় ধরেই ক্যাপ্টেন টিএমটি বারের প্রচারের মুখ দুজনে। তবে এর আগে একফ্রেমে পাওয়া যায়নি তাদের। এক মিউজিক ভিডিওতে কাজ করলেও শুটিং সেরেছেন আলাদা। তবে এবার সব দূরত্ব ঘুচেছে। সংশ্লিষ্ট কোম্পানির জন্য দুর্গাপূজা স্পেশাল শুট সারছেন দুই নায়িকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা