প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩ পিএম
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সব সময় সরব থাকেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশাসনের প্রতি নিজের ক্ষোভ জানিয়ে এক স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। তিনি বলেন, চট্টগ্রামের প্রশাসন কী করতেছে! এখন সেনাবাহিনী কই? যেখানে দরকার নাই, সেখানে গিয়া উরাধুরা মাইরপিট দিচ্ছে, আর যেখানে দরকার সেখানে তাদের টিকিটাও দেখা যায় না! মানুষের জীবন আপনাদের কাছে ছেলে খেলা! নাকি সরকার সোশ্যাল মিডিয়াতে ঢোকেনই না, মেন্টাল পিস নষ্ট হওয়ার ভয়ে!
এর আগে অন্য এক স্ট্যাটাসে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি লিখেন, বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি ব্যান করেন, প্লিজ!!! এগুলো আর নেয়া যাচ্ছে না।
তার এই ক্ষোভে ফেসবুকজুড়ে শুরু হয় বিতর্ক। কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ বা কটাক্ষ করছেন। অনেকেই অভিনেত্রীর পক্ষ নিয়ে লিখেছেন। চমক এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের মতপ্রকাশ করে আলোচনায় এসেছেন। কখনও নারীদের অধিকার, কখনোবা স্বামী-সংসার নিয়ে তার খোলামেলা মতামত পাঠকদের মনোযোগ কেড়েছে। এবারও তার স্পষ্ট বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।