× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কারের পথে ‘আ থিং অ্যাবাউট কাশেম’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১২:৪৩ পিএম

অস্কারের পথে ‘আ থিং অ্যাবাউট কাশেম’

অস্কার কোয়ালিফাইং রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অলটারনেটিভ স্পিরিট শাখায় গ্র্যান্ড প্রাইজ জিতেছে বিজন ইমতিয়াজ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এই আন্তর্জাতিক উৎসবে পুরস্কার অর্জন মানে অস্কারের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। কিছু শর্তপূরণ সাপেক্ষে অস্কারে সাবমিট করা যাবে বাংলাদেশের এ সিনেমা।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। ১৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির মূল গল্প মানুষের অন্তর্নিহিত ভিন্ন সত্তা নিয়ে। কাশেম যখন তার ভেতরের ভিন্ন সত্তাকে আবিষ্কার করে, তখন তার জীবনে যে তোলপাড় অবস্থার শুরু হয় এবং সেটাকে সে কীভাবে নিয়ন্ত্রণ করে, তা-ই দেখা যাবে সিনেমায়। অন্যান্য চরিত্রে রয়েছেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু, তনুশ্রী কারকুন প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন নুহাশ হ‌ুমায়ূন। গল্প লেখায় তার সঙ্গে যুক্ত ছিলেন নির্মাতা বিজন নিজেও। প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও নুহাশ হ‌ুমায়ূন। নির্মাতা বিজন ইমতিয়াজ বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবসাী। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা করেন। সিনেমার প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘অস্কার কোয়ালিফাইং উৎসবে অনেক সিনেমাই যায়, তবে সেখানে গ্র্যান্ড প্রাইজ পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে, বাংলাদেশি সিনেমার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে শর্টফিল্ম পাঠানো এবং সেখানে লবিং করা, বিশেষ করে একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে জমা দেওয়ার জন্য এজেন্সির সঙ্গে লবিং করার জন্য অনেক সময় সিনেমার বাজেটের চেয়েও বেশি অর্থের প্রয়োজন হয়। সে হিসেবে বাংলাদেশ থেকে স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণের পরে সেটা যখন অস্কার কোয়ালিফাইং উৎসবে হাজার হাজার সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে বেস্ট অ্যাওয়ার্ড পায়, তখন বলাই যায়, আমাদের অনেক কিছু পাওয়া হয়ে গেছে।’ আ থিং অ্যাবাউট কাশেম নির্মিত হয়েছে গুপী বাঘা, লং স্টোরি ও স্ক্রিনস্কোপ প্রোডাকশনের ব্যানারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা