প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ব্যক্তিজীবন নিয়ে নতুন তথ্য জানিয়েছেন তার বন্ধু রাহী। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তৌহিদ আফ্রিদি।
রাহী বলেন, ‘আমি শুনেছি পায়েল আপুর সঙ্গে আফ্রিদির সম্পর্ক ছিল। আমি অনেক আগেই এটা শুনেছিলাম।’
এর আগে, আফ্রিদির সঙ্গে অভিনেত্রী দিঘীর ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গেলেও তিনি বিষয়টি বারবার ‘বন্ধুত্ব’ বলে উড়িয়ে দেন। পরে রিসা নামের এক তরুণীকে বিয়ে করেন তিনি। গত বছরের নভেম্বরে বিয়ে করা এই দম্পতির ঘরে সন্তান আসতে চলেছে বলে জানা গেছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আটক অবস্থায় আফ্রিদিকে বলতে শোনা যায়, তার স্ত্রী অন্তঃসত্ত্বা।
অন্যদিকে, রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েছেন এই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, আসামি তৌহিদ লাইভে এসে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে আন্দোলনকারীদের হত্যায় উসকানি দেন। তার বিরুদ্ধে যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আফ্রিদির কাছ থেকে উদ্ধার হওয়া ডিভাইসগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ফরেনসিক পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ষড়যন্ত্র, কার কী ভূমিকা এবং আন্দোলন দমন নিয়ে কারা কী ধরনের যোগসাজশে যুক্ত ছিল—তা জানা যাবে।