× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভালো কাজ দিয়ে টিকে থাকতে চাই’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১২:৫৩ পিএম

সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন সাদিয়া আয়মান। এবারের ঈদে তিনি তানিম নূরের সিনেমা ‘উৎসব’ আর অমিতাভ রেজা চৌধুরীর সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় অভিনয় করে নজর কেড়েছেন। প্রশংসিতও হয়েছেন। এ ছাড়া হাতে রয়েছে বেশকিছু কাজ। সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। দিনে দিনে বাড়ছে সাদিয়া আয়মানের ভক্তসংখ্যা। সেই সঙ্গে বাড়ছে তাকে ঘিরে কৌতূহলও। অভিনেত্রী সাদিয়া আয়মানের ব্যক্তি জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহের সীমা নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন সাদিয়া। জানান, প্রেম-ভালোবাসা ও বিয়ের প্রসঙ্গেও। সাক্ষাৎকারে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে অভিনেত্রীকে। যেখানে ওঠে আসে প্রেমের প্রসঙ্গও। কেমন ধরনের প্রেমের প্রস্তাব পছন্দ করেন জানিয়ে সাদিয়া বলেন, ‘হাম্বলি বলা। পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি। ‘আই লাভ ইউ’ ব্যাপারটা আমার কেমন যেন ক্রিঞ্জ লাগে। যদি কেউ ডিরেক্ট প্রপোজ করে বলে ‘আই লাভ ইউ’, আমার ওটা ভালো লাগে না।

কোনো ফিউচার প্ল্যান করে যদি হয় এমন হয় যে, ‘আমি পছন্দ করি সো আই হ্যাভ এ ফিউচার প্ল্যান’Ñ যেমন বিয়ে করব। ওরকম হলে ঠিকঠাক আছে। কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না।’ অভিনেত্রী জানান, হুটহাট ভালোবাসার প্রস্তাব এলে বিব্রত হন তিনি। কেউ যদি ভবিষ্যৎ প্ল্যান নিয়ে প্রেমের প্রস্তাব দেয়; তাহলে ভেবে দেখার ইচ্ছা আছে। এ ছাড়া সাদিয়া ঘুরে বেড়াতে পছন্দ করেন। সময় পেলেই ছুটে যান পৃথিবীর বিভিন্ন দেশে। তিনি মনে করেন ভ্রমণ মানুষের মন ভালো রাখে। প্রায়ই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দেশের ভ্রমণের ছবি শেয়ার করেন।

কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভ্রমণ নিয়ে সাদিয়া বলেছিলেন, ‘টানা কাজের পর আমাকে বিরতি নিতে হয়। নিজের বিশ্রাম ও পড়াশোনার জন্য। আমি মনে করি, ঘোরাঘুরি মানুষকে একটু প্রশান্তি দেয়।’ সাদিয়ার কাছে ভ্রমণ মানে সতেজ হয়ে ফেরা।

তার ভাষ্যে, ‘একটা চরিত্রে যখন অনেক দিন থাকি, মনে হয়, যদি ঘুরে আসি, তা দেশে হোক বা দেশের বাইরে হোক, মনটা সতেজ হয়। নতুন করে আবার ভাবতে পারি। সমুদ্র ও পাহাড়ে ঘোরাঘুরি আমাকে নতুন করে ভাবতে শেখায়। নতুন উদ্যমে কাজে ফেরার শক্তি দেয়। বাইরে গেলে বই পড়তে পারি, সিনেমা দেখতে পারি; এগুলো অনেক কাজে আসে। এজন্যই ঘুরতে ভালো লাগে।’

ঘোরাঘুরি নিয়ে নানা ধরনের অভিজ্ঞতা আছে সাদিয়া আয়মানের। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘ইউরোপের ভ্রমণ আমার এই ছোট্ট জীবনের অন্যতম মজার ঘটনা। নেদারল্যান্ডস থেকে বেলজিয়াম, বেলজিয়াম থেকে ফ্রান্স এরপর ফ্রান্স থেকে নেদারল্যান্ডস হয়ে ঢাকায় ফিরি। আমি যখন দেশে ফিরে আসি, তখন মনে হয়েছে, একটা চ্যালেঞ্জ পরিপূর্ণ করেছি। এটা ভেবে রোমাঞ্চিত হই। আবার যদি সুযোগ হয়, ইউরোপে একা একা ঘুরতে চলে যাব।’ অভিনয় জীবন প্রসঙ্গে সাদিয়া আয়মান জানান, টিকে থেকে কাজ করে যাওয়াটা অনেক বড় চ্যালেঞ্জ।

অভিনেত্রী বলেন, ‘একজন অভিনেত্রীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থেকে কাজ করে যাওয়া। কারণ, ভালো কাজ ছাড়া কখনোই টিকে থাকা যায় না। সে জায়গা থেকে সচেতনভাবে গল্প নির্বাচন করে অভিনয় করা এবং কাজের প্রতি পূর্ণ ডেডিকেশন দেওয়া। না হলে হারিয়ে যেতে হবে। আমি মনে করি অভিনয়ের মাধ্যমে টিকে থাকাই একজন অভিনেত্রীর বড় চ্যালেঞ্জ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা