প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১২:১৪ পিএম
বাপ্পা মজুমদার
অ্যালবামের পর এবার একক গান প্রকাশ করতে যাচ্ছেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। গানের শিরোনাম ‘মেঘের মলাট’। এর কথা লিখেছেন সর্দার গালিব।
সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী বাপ্পা নিজে। গানে বাপ্পার নির্দেশনায় সহসংগীতায়োজক হিসেবে কাজ করেছেন দলছুট ব্যান্ডের বেইজ গিটারিস্ট জন সার্টন মুন্সি ও ড্রামার ডানো শেখ। ‘মেঘের মলাট’ গানটি মূলত একক অ্যালবাম ‘ভার্টিক্যাল হরাইজন’-এর জন্য রেকর্ড করা। অ্যালবামের পাশাপাশি গানটি এবার আলাদাভাবে নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হচ্ছে বলে বাপ্পা জানান। এ আয়োজন নিয়ে তিনি বলেন, সময়ের ছাপ তুলে ধরার পাশাপাশি আনকোড়া কিছু তুলে ধরার প্রয়াসেই মেঘের মলাট গানটি তৈরি করা। শ্রুতিমধুর করে তুলতে গানের সুর, সংগীতায়োজনে পরিমিতির ছাপ রাখার চেষ্টা করা হয়েছে। গানের কাব্য-কথায়ও আছে নতুনত্ব। অন্যদিকে নিজস্বতা ধরে রেখে গায়কিতে নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা ছিল। সব মিলিয়ে গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছি।
এদিকে সম্প্রতি অনলাইনে ও ফিজিক্যাল সিডি আকারে বাপ্পা মজুমদার প্রকাশ করেছেন তার নতুন একক অ্যালবাম ‘ভার্টিক্যাল হরাইজন’।