× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আন্ধার’-এ তুষি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১১:৩১ এএম

নাজিফা তুষি

নাজিফা তুষি

ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন তিনি। এরপর আবার অন্তরালে। সিনেমা কিংবা ওটিটি কোথাও দেখা মেলেনি তার। তবে দুটি সিনেমায় তার অভিনয়ের কথা জানা গেছে। একটা ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, অন্যটি এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। এবার জানা গেল আন্ধার সিনেমায় অভিনয়ের কথা।

আন্ধার সিনেমায় সিয়াম ও তুষির অভিনয়ের কথা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাই এখনই এ সিনেমা নিয়ে কথা বলতে নারাজ সিয়াম ও তুষি। তবে সিয়াম ও তুষির সঙ্গে যোগাযোগ করলে কেউ যুক্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেননি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণার পরেই নতুন এই সিনেমা নিয়ে বিস্তারিত কথা বলতে চান তারা। জানা গেছে, শিগগির সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সিনেমার অভিনয়শিল্পীদের নাম। আন্ধার নির্মিত হচ্ছে ২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। সিনেমাটি তৈরি হচ্ছে দুই ব্যান্ড তারকা অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর লেখা গল্পে। তাদের সঙ্গে গল্প লিখেছেন আদনান আদিব খান। শাকিব চৌধুরী জানান, বাংলাদেশের প্রেক্ষাপটেই তৈরি হবে হরর গল্পের সিনেমাটি। তিনি বলেন, ‘আমরা পশ্চিমা দেশের মতো হরর গল্প দেখাতে চাই না। সেখানে ইমোশনাল কিছু থাকে না। আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হরর গল্প দেখাতে চাই। যেখানে হরর, মিস্ট্রি, থ্রিলার, মার্ডার, ইমোশন থাকবে। এখানে চরিত্রগুলো আমাদের মতোই হবে।’

আন্ধার সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন শাকিব চৌধুরী ও আদনান। তাদের সঙ্গে আরও আছেন সারাহ আলী। আগামী মাসে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা