× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সিনেমায় সিডনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১১:০৪ এএম

সিডনি সুইনি

সিডনি সুইনি

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা ২’-এর শুটিং। আগে থেকেই গুঞ্জন ছিল, ছবিটিতে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। গত বুধবার (স্থানীয় সময়) ২৭ বছর বয়সি সুইনিকে এমিলি ব্লান্টের কাছাকাছি এই সিনেমার শুটিং সেটে দেখা গেছে।

ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবির এই সিকুয়েলে ব্লান্ট এমিলি চার্লটনের চরিত্রে ফিরছেন। ছবিটি লরেন ওয়েইসবার্গারের বই ‘রিভেঞ্জ ওয়েয়ার্স প্রাডা : দ্য ডেভিল রিটার্নস’ অবলম্বনে নির্মিত।

তবে ছবিতে সুইনিকে কী চরিত্রে দেখা যাবে সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, তাকে সম্ভবত একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। নিউইয়র্ক সিটিতে এদিন শুটিং সেটে বড় হুডি ও ক্যাজুয়াল পোশাক পরে উপস্থিত হন এ অভিনেত্রী। এভাবে সবার থেকে নিজের মুখ ঢেকে আড়াল করার বিষয়টি সুইনির গোপনীয়তা বজায় রাখার দিকেই যেন ইঙ্গিত দেয়।

কেননা কিছুদিন আগে বিখ্যাত ক্লদিং ব্র্যান্ড ‘আমেরিকান ঈগল’-এর একটি বিজ্ঞাপন নিয়ে চরম বিতর্কের মুখে পড়েন এই মার্কিন তারকা। সেই বিজ্ঞাপনের ট্যাগলাইন ‘সিডনি সুইনির দুর্দান্ত জিন্স আছে’-কে অনেকে ইউজেনিক্স (বর্ণবাদ, বৈষম্য বা মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার) প্রচারের অভিযোগে সমালোচনা করেন।

এমনকি এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিক্রিয়ায় বিজ্ঞাপনটির প্রশংসা করেন এবং সুইনিকে ‘চমৎকার’ বলে আখ্যায়িত করেন। কারণ সিডনি সুইনি নিজেও একজন নিবন্ধিত রিপাবলিকান। এসব নিয়েই নানামুখী বিতর্কে জড়িয়ে পড়েন এ অভিনেত্রী। সিকুয়েলে তাই সুইনির সম্ভাব্য অংশগ্রহণ ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভক্তদের মাঝে কেউ নতুন সিনেমায় তার উপস্থিতি নিয়ে উচ্ছ্বসিত, তো কেউ আবার আগের বিজ্ঞাপন-বিতর্কের কারণে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে।

সামাজিক মাধ্যম এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে এক নেটিজেন লিখেছেন, ‘সিডনি সুইনির যোগদানের খবরটি দারুণ! নিউইয়র্কের সেট নতুন ও স্টাইলিশ গল্পের আভাস দিচ্ছে।’ এদিকে আরেকজন মন্তব্য করেছেন, ‘কে বলেছে আমরা তাকে এই ছবিতে চাই? আশা করি, এটা যেন ‘অ্যান্ড জাস্ট লাইক দ্যাট’-এর মতো না হয়।’

প্রসঙ্গত, বহুল আলোচিত ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা ২’ সিনেমাটি আগামী বছরের ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা