× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২২ শ্রাবণ স্বল্পদৈর্ঘ্য ‘মাধো’ ও ‘ডাকঘর’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৩:৫৪ পিএম

২২ শ্রাবণ স্বল্পদৈর্ঘ্য ‘মাধো’ ও ‘ডাকঘর’

রবীন্দ্র প্রয়াণ দিবসে (২২ শ্রাবণ তথা ৬ আগস্ট) দেশের একমাত্র শিশুতোষ টিভি চ্যানেল দুরন্ত প্রচার করবে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কবির সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র দুটি নির্মিত হয়েছে। কবিতা ‘মাধো’ অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন ‘মাধো’।

অন্যদিকে নাটক ‘ডাকঘর’ অবলম্বনে লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করেছেন ‘ডাকঘর’। দুরন্ত মুখপাত্র মহসিনা আফরোজ জানান, ‘মাধো’ ও ডাকঘর’ চলচ্চিত্র দুটি প্রচার হবে ২২ শ্রাবণ (৬ আগস্ট) রাত ১০টায়। এ ছাড়াও রবীন্দ্র প্রয়াণ দিবসে চ্যানেলটিতে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’, প্রচার এদিন সকাল ১১টায়। তারও আগে সকাল ৮টায় প্রচার হবে পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ নৃত্যানুষ্ঠান- ‘মম চিত্তে নিতি নৃত্যে’। অমিত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন নৃত্য সংগঠন ‘সাধনা’র শিল্পী রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী ও মধুরিমা রায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা