× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসিফের নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১২:১৯ পিএম

আসিফ আকবর

আসিফ আকবর

প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।

যত ভালোবাসি তোরে গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল। সুর ও সংগীত আয়োজন করেছেন অমিত কর। আসিফের গানে মডেল হওয়া প্রসঙ্গে অনন্যা বলেন, ‘এটি চমৎকার একটি রোমান্টিক গান। সেই আবহে তৈরি হয়েছে ভিডিওটি। বেশ ভালো হয়েছে। আসিফ ভাইয়ের গানের মডেল হতে পেরে খুব ভালো লাগছে।’ এর আগে গত ১০ জুলাই প্রকাশিত হয়েছে আসিফ আকবরের আরও একটি গান। ‘তোমায় নিয়ে ভাবলে জলে চোখ ভিজে যায়, স্মৃতিগুলো মনে পড়ে ভীষণ কান্না পায়’- এমন কথায় গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম। গানের শিরোনাম রাখা হয়েছে ‘ভীষণ কান্না পায়’। রিদম অব ফ্রেন্ডস নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। ভীষণ কান্না পায় গানটির ভিডিওতে অংশ নিয়েছেন আসিফ নিজে। ই-মিউজিকের ব্যানারে ভিডিওটি বানিয়েছেন ইয়ামিন ইলান। ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম। 

উল্লেখ্য, গত কোরবানির ঈদ উপলক্ষে আসিফ প্রকাশ করেছিলেন ‘মন যে ছুঁয়েছে মন’ শিরোনামের একটি দ্বৈতকণ্ঠের গান। এতে তার সঙ্গে গেয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী সাধনা সারগাম। আসিফ ইকবালের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ। গানের ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। নির্বাহী প্রযোজক ছিলেন আরেক সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন মৌরি মাহদি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা