× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঞ্চে আসছে ‘কাদামাটি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ১২:১১ পিএম

মঞ্চে আসছে ‘কাদামাটি’

জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’ প্রথম মঞ্চে আসে গত ৪ জুলাই। প্রায় এক মাস পর আবারও দেখা যাবে নাটকটি। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ২ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রয়েছে কাদামাটি নাটকের দ্বিতীয় প্রদর্শনী। নাটকটি লিখেছেন অনিকেত পাল এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।

কাদামাটি নাটকে একক অভিনয়ে দেখা যাবে স্মরণ সাহাকে। তিনি বলেন, ‘কাদামাটি আমাদের জীবনের গল্প। এর আগে কোনো নাটকে একক অভিনয় করিনি। এ নাটকেই প্রথম সেই সুযোগ হলো। তাই এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ।’

নির্দেশক বলেন, ‘আমরা যারা নিজের শিকড় ছেড়ে অন্য মাটিতে শিকড়ের খোঁজ করি, কাদামাটি তাদেরই গল্প। আধুনিক জীবন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ কিংবা শেষ বয়সে নিশ্চিন্ত জীবনÑ এসবের আশায় অনেকে নিজের জন্মস্থান ছেড়ে অন্য ভূমিতে পাড়ি জমায়। যাওয়ার পর উপলব্ধি করে, ওই মাটি অনেক কঠোর আর একাকিত্বের। মাঝেমধ্যে মনে হয়, এত উঁচু ভবনগুলোর মাঝখানে আমরা গুম হয়ে যাচ্ছি। এই শহরে স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে নিজের পরিচয়টাই হারিয়ে যায়। নিজের শিকড়ে আর ফিরে যাওয়া হয় না।’ কাদামাটি নাটকে সেট ও লাইট ডিজাইনে রয়েছেন পলাশ হেনড্রি সেন, আবহ সংগীতে রামিজ রাজু, প্রক্ষেপণে শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা এবং প্রযোজনা অধিকর্তা আজিম উদ্দিন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা