× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মমর ক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ১১:২৫ এএম

জাকিয়া বারী মম

জাকিয়া বারী মম

ছাত্র-জনতার আন্দোলনে বেশ সোচ্চার ছিলেন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম। নন্দিত এই অভিনয়শিল্পী বিভিন্ন সময় অনিয়মেও বেশ সোচ্চার কণ্ঠ। এবার তার ফেসবুক পোস্টে শিক্ষকের সম্মান না দেওয়া নিয়ে ক্ষোভ ঝাড়লেন। মম তার ফেসবুক পোস্টে শিক্ষকের সম্মানের বিষয় নিয়ে কথা বলেন।

মম তার উপলব্ধির কথা জানিয়ে লিখেছেন, ‘যেদিন থেকে এ দেশে শিক্ষকের সম্মানের চাইতে লোভী রাজনীতিবিদের সম্মান বেড়েছে, সেদিন থেকেই শুরু হয়েছিল আজকের দিনের পরিণতি।’ তিনি লিখেছেন, যদিও বহু আগেই ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, ‘যে দেশে গুণীর সম্মান নেই, সে দেশে গুণী জন্মায় না।’ কিন্তু এ কথার মর্ম আমরা বুঝিনি, এখনও বুঝি না। আর এভাবে চলতে থাকলে পুঁজ গলা, দুর্গন্ধযুক্ত নরক দেখার জন্য মৃত্যুর পর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। দেশের এমন পরিস্থিতির দায় কোনো রাজনীতিবিদ এড়াতে পারেন না জানিয়ে মম লিখেছেন, ‘বিপর্যস্ত, বিধ্বস্ত মন-মগজ-শরীর-আত্মা নিয়ে চলতে থাকা প্রতিটা জীবন্মৃত মানুষের দায় বিগত থেকে বর্তমান- কোনো রাজনীতিবিদ এড়াতে পারবেন না। প্রকৃতিও আপনাদের জন্য চরমতম উপহার বরাদ্দ রেখেছে। দয়া করে একদিন সেটা বুঝে নেবেন। আর মনে রাখবেন, জঘন্যতম গালিটাও আপনাদের দেখে লজ্জা পায়।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা