× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসার বার্তা দিলেন বাণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ১২:৩৩ পিএম

ভালোবাসার বার্তা দিলেন বাণী

‘মান্ডালা মার্ডারস’ দিয়ে ওটিটিতে যাত্রা শুরু করছেন বাণী কাপুর। নেটফ্লিক্সের জন্য নির্মিত পুরাণনির্ভর রহস্যÑ রোমাঞ্চ সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি।

মুম্বাইয়ের বান্দ্রায় পাইওনিয়ার হাউসে আয়োজিত ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বাণী। শুধু সিরিজ নয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে বিষাক্ত ও কঠোর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, অনুষ্ঠানে সে বিষয়েও কথা বলেন বাণী। যশরাজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘মান্ডালা মার্ডারস’ সিরিজে বাণী ছাড়াও অভিনয় করেছেন সুরভীন চাওলা, রঘুবীর যাদব, শ্রিয়া পিলগাওকর ও বৈভব রাজগুপ্ত। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন গোপী পুথরান ও মানন রাওয়াত। বাণী এখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, যিনি একের পর এক খুনের রহস্য উদ্‌ঘাটনে নেমে পড়েন। চরিত্রটি নিয়ে বাণীর মধ্যে বেশ আগ্রহ ও আবেগ কাজ করেছে। কারণ এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে আগে কখনও তাকে দেখা যায়নি। ওটিটিতে আত্মপ্রকাশের মুহূর্তে নিজের সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে খানিকটা থমকে গেলেন বাণী।

কিছুদিন আগেই তার অভিনীত ছবি ‘আবির গুলাল’-এর মুক্তির কথা ছিল। ছবিতে তার বিপরীতে ছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। কিন্তু জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ছবিটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা। ট্রলিং, বিদ্রূপ ও কটূক্তির মুখে পড়েন বাণী। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাণী বলেন, ‘কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার পরিবেশ অনেকটাই বিষাক্ত হয়ে গেছে। আমি চাই, আমরা যেন একটু কম ঘৃণা করি, একটু বেশি ভালোবাসা ছড়িয়ে দিই। আপনি যদি কাউকে অপমান করেন, তুচ্ছ করেন, কিংবা ট্রল করেন, সেটি একদিন ঘুরে আপনার কাছেই ফিরে আসবে। তখন আপনাকেই কষ্ট পেতে হবে। আমি চাই, আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই। যেন আমরা শুধু একে অপরের প্রতি নয়, নিজের প্রতিও দয়ালু হতে শিখি। একজন দয়ালু মানুষের পৃথিবীতে আরও বেশি প্রয়োজন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা