× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে কি নায়িকা নাই, প্রশ্ন দীপা খন্দকারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১২:৫৭ পিএম

শাকিব খান, মধুমিতা সরকার, দীপা খন্দকার

শাকিব খান, মধুমিতা সরকার, দীপা খন্দকার

আগামী ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হবেন শাকিব খান। নাম ‘ওয়ানস আপন অ্যা টাইন ইন ঢাকা’। ট্যাগলাইন ‘আমি কালা’। ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার কাহিনী অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে। সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ পা রাখছেন বড় পর্দায়। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করার কথা শোনা যাচ্ছে টলিউডের মধুমিতা সরকারের। আর এই খবর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

ফেসবুকে খবরটি শেয়ার করে ছোটপর্দার অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল (নায়িকা) রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?

দীপার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা- সমালোচনা। অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে তানিয়া খাতুন নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশের এত সুন্দর সুন্দর নায়িকা থাকতে কলকাতার অচল সিরিয়ালের মেয়েগুলারে তুলে নিয়ে আসে, তাহলে কী হল! দেশের বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, নুসরাত ফারিয়া, মন্দিরা চক্রবর্তী, নাজিফা তুসিসহ আরও অনেক আছে। এই নায়িকাগুলো কত সুন্দর। তাদের অভিনয় দক্ষতাও ভালো। তাদের কাজে লাগানো উচিত।’

হৃদয় সাহা নাম একজন জানান, কলকাতাতেও তো অনেক অভিনেত্রী আছেন, তবুও কেন তাদের লোকাল প্রোডাকশনে জয়া আহসানকে নেওয়া হয়, কেন নুসরাত ফারিয়ারা অভিনয় করে? নায়িকা ইস্যুতে আলোচনা-সমালোচনার মাঝেই মঙ্গলবার আরেক ফেসবুক পোস্টে দীপা খন্দকার বলেন, ‘জি, আমি স্বার্থপর। আমি চাই আমার দেশের উন্নতি হোক। আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক। আর্টিস্টদের লাভ হোক। শাকিব খানের সিনেমা মানেই বিশাল কিছু। সেখানে একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দেব? যেখানে নারী লিড রোলের সুযোগ খুব বেশি থাকে না। যাও দুই একটা থাকে তা যদি অন‍্য দেশের আর্টিস্টের দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের আর্টিস্টদের জন্য কী থাকল? অলরেডি অনেক আর্টিস্টই সিনেমায় প্রমাণিত। চিন্তা ভাবনা বদলাতে হবে। গল্পনির্ভর সিনেমা বানাতে হবে।’

সিনেমার শিরোনাম কিংবা নায়িকা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। তবে পরিচালক ও শাকিব খান দুজনই নিশ্চিত করেছেন- তারা আসন্ন ঈদে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা