× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুটিংয়ে ফিরছে শুভ-সোহিনীর ‘লহু’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ১২:৩৮ পিএম

শুটিংয়ে ফিরছে শুভ-সোহিনীর ‘লহু’

২০২৩ সালের শেষ প্রান্তে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও টালিউডের প্রশংসিত অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে ঘোষণা আসে ওয়েব সিরিজ ‘লহু’-এর। পরিচালনায় ছিলেন পশ্চিমবঙ্গের নির্মাতা রাহুল মুখোপাধ্যায়। প্রথমে জোরেশোরে কাজ শুরু হলেও হঠাৎ থেমে যায় শুটিং।

অনিশ্চয়তায় পড়ে যায় গোটা প্রজেক্টটি। পরে জানা যায়, ডিরেক্টরস ফেডারেশনের কিছু বিধিনিষেধ লঙ্ঘন করে শুটিং পরিচালনা করায় সমস্যায় পড়েন নির্মাতা। এমনকি ফেডারেশনের পক্ষ থেকে পরিচালককে সাময়িকভাবে সাসপেন্ডও করা হয়। এই ঘটনা টালিউড পাড়ায় বেশ আলোড়ন তোলে। তবে দীর্ঘ জটিলতা ও দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত মিলেছে সমাধান- নতুন করে শুরু হচ্ছে ‘লহু’-এর শুটিং। ভারতের গণমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, পশ্চিমবঙ্গ ডিরেক্টরস ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সমস্যার নিষ্পত্তি হয়েছে। এতে নির্মাতা এবং প্রযোজক উভয় পক্ষই সন্তুষ্ট। পরিচালক রাহুল মুখোপাধ্যায় বলেন, ‘স্বরূপদার সহানুভূতি ও নেতৃত্ব ছাড়া এই সমাধান সম্ভব হতো না। তিনি আমাদের পাশে না দাঁড়ালে কাজটি আবার শুরু করাই যেত না।’

চরকির ভারতীয় শাখার কর্মকর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন, “আমাদের দিক থেকেও কিছু ত্রুটি ছিল। স্বরূপদা সেগুলো স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। এখন আবার নতুন উদ্যমে আমরা ‘লহু’ শুটিং শুরু করছি। পাশাপাশি চরকির আরও কয়েকটি প্রজেক্টও পরিকল্পনায় রয়েছে।”

উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকি ভারতের বাজারে যাত্রা শুরু করে। সেই ধারাবাহিকতায় ‘লহু’ ছিল তাদের প্রথম বড় ভারতীয় প্রজেক্ট। তবে নিয়মভঙ্গজনিত কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় এর কাজ। অবশেষে সব সংকট কাটিয়ে ‘লহু’ আবার ফিরছে ক্যামেরার আলোয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা