× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলচ্চিত্র অনুদান কমিটি ছাড়লেন মম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১০:৫৬ এএম

জাকিয়া বারী মম

জাকিয়া বারী মম

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ২০২৪-২৫ অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত ২৫ মে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এ অভিনেত্রী। তবে বিষয়টি গত মঙ্গলবার ৩২টি চলচ্চিত্রকে ১৩ কোটি টাকা অনুদান প্রদানের পর প্রকাশ্যে এসেছে।

এ প্রসঙ্গে জাকিয়া বারী মম গণমাধ্যমকে জানান, তিনি গত ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে জাকিয়া বারী মমর দাবি, ক্ষমতার কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই, এজন্য শুধু কাজই করতে চেয়েছিলেন তিনি; কিন্তু সেটি হয়নি। এজন্য তার উপলব্ধি, তার ছেড়ে দেওয়া পদে অন্য কেউ এসে কাজ করলে এতে কমিটির জন্য ভালো হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা