× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১৭:২৪ পিএম

‘দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছে’

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী বড় পর্দায় যাত্রা শুরু করেন আলোচিত সিনেমা ‘কাজলরেখা’ দিয়ে। এরপর সর্বশেষ ঈদে মুক্তিপ্রাপ্ত ‘নীলচক্র’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি। সিনেমাটিতে তার অভিনয় এবং পর্দায় তার উপস্থিতি দর্শকমহলে প্রশংসিত হয়।

ক্যারিয়ারের শুরুর দিকে এক সাক্ষাৎকারে মন্দিরা জানিয়েছিলেন, আরিফিন শুভ তার প্রিয় অভিনেতা। ভাগ্যের জোরে ‘নীলচক্র’তেই প্রিয় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পান তিনি। পর্দায় মন্দিরা-শুভ জুটির রসায়ন দর্শকদের ভালো লেগেছে বলেই তাদের ঘিরে তৈরি হয় বাড়তি আগ্রহ। সিনেমার প্রচারণা চলাকালে দুই তারকার বন্ধুত্বপূর্ণ খুনসুটি নজর কাড়ে ভক্তদের। এর সূত্র ধরে তৈরি হয় গুঞ্জনÑ এই জুটি কি কেবল পর্দার গল্পেই, না কি বাস্তবেও কিছু ঘটছে? অনেকেই প্রশ্ন তোলেন, শুভ ও মন্দিরা কি বাস্তব জীবনেও এক হচ্ছেন?

তবে এই জল্পনায় এবার নিজেই স্পষ্ট বক্তব্য দিয়েছেন মন্দিরা চক্রবর্তী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শুভ ও আমি, আমরা দুজনেই অভিনয় নিয়ে সিরিয়াস। দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছে, এটা খুবই আনন্দের। কিন্তু বাস্তবজীবনে নয়Ñ আমরা জুটি কেবল পর্দার গল্পেই।’ তিনি আরও বলেন, ‘আমি চাই, দর্শক আমাদের ভিন্ন ভিন্ন চরিত্রে দেখুক, উপভোগ করুক। পরিচালকরা আমাদের নিয়ে ভালো গল্প তৈরি করুন, সেটাই সবচেয়ে বেশি কাম্য।’

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে প্রশ্ন এড়িয়েই মন্দিরার সংক্ষিপ্ত মন্তব্য, ‘পার্সোনাল লাইফ, বিয়ে এসব নিয়ে এখন কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে এসব নিয়ে কিছু বলতে আগ্রহী নই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা