× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীঘির ‘দেনাপাওনা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৫ ১৩:৫৩ পিএম

দীঘির ‘দেনাপাওনা’

বিনোদন জগতের ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির শুরুটা শিশুশিল্পী হিসেবে হলেও সময়ের সঙ্গে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন নতুন সিনেমা। যদিও তিনি শিশুশিল্পী হিসেবেই সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সময়ের সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন নায়িকা হিসেবেই। বর্তমানে দীঘির সিনেমার ব্যস্ততা একেবারে কম নয়। অভিনেতা মামনুন ইমনের বিপরীতে একটি নতুন সিনেমায় তাকে দেখা যাবে।

সূত্র জানায়, রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনাপাওনা’ এবার বড়পর্দায় আসছে। পরিচালক সাদেক সিদ্দিকীর নির্মাণে সরকারি অনুদানের এই সিনেমার গল্পের নামেই নির্মিত হবে। সেখানে অভিনয় করবেন দীঘি।

এর আগে গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়ামের বিপরীতে দীঘিকে দেখা যায়। এরপর তাকে আর কোনো নতুন কাজে দেখা যায়নি। তবে প্রেক্ষাগৃহে অন্যান্য নায়িকার পাশাপাশি সহঅভিনেত্রী হিসেবে দীঘি রয়েছেন বেশ দাপুটে অবস্থানে। 

এ ছাড়া পর্দার বাইরে সামাজিক মাধ্যমে সরব থাকেন দীঘি। বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করেন এবং ভক্তদের সামনে নিয়মিতই ধরা দেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন তিনি। এতে দেখা যায়, একটি নীল-সোনালি গাউন পরে পোজ দিয়েছেন দীঘি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা