× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে যেসব গান আলোচনায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৫ ১৫:৩১ পিএম

ঈদে যেসব গান আলোচনায়

কোরবানি ঈদে এবার নতুন গানের সংখ্যাটা কম, তবে আলোচিত! তেমন কিছু গান নিয়ে এ আয়োজন-

বাপ্পা মজুমদারের ‘আগামীকাল’

ঈদ উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করেছেন শিল্পী, সুরকার ও গীতিকার বাপ্পা মজুমদার। শিরোনাম ‘আগামীকাল’, ভিডিও নির্মাণ করেছেন আহাদ অন্তর। সম্প্রতি প্রকাশিত পোস্টারে বাপ্পাকে দেখা গেছে রোবটিক অবয়বে।

ন্যান্সির দুটি গান

ন্যান্সির চ্যানেলে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘কথা দিয়ে’ শিরোনামের একটি গান। তরুণ মুন্সীর কথায় ও সুরে, সংগীতায়োজনে ছিলেন সেতু চৌধুরী। এ ছাড়া ঈদে আরও একটি গান প্রকাশ পেয়েছেÑ ‘কেনো ধূসর সময়, হঠাৎ হয়েছে আজ রঙিন’, যার কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর করেছেন প্রত্যয় খান।

কর্নিয়ার ‘জামদানি শাড়ি’

ঈদ উপলক্ষে কর্নিয়া এনেছেন নতুন গান ‘জামদানি শাড়ি’। তানভীর আহমেদের কথা ও সুরে গানটিতে সহশিল্পী হিসেবেও কণ্ঠ দিয়েছেন তানভীর। রাজ শংকর বিশ্বাসের নির্মাণে ভিডিওতে রয়েছেন কর্নিয়া, তানভীর ও সামিয়া অথৈ।

চিরকুটের ‘হিয়া’

চিরকুট ব্যান্ড তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ থেকে ঈদ উপলক্ষে প্রকাশ করেছে ‘হিয়া’ গানের ভিডিও। গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি। ভিডিও পরিচালনা করেছেন আফফান আজিজ প্রিতুল।

তানজিব সারোয়ারের ‘নামের জীবন’

তানজিব সারোয়ারের নতুন গান ‘নামের জীবন’ প্রকাশ পেয়েছে ঈদের আগে। গানের কথা লিখেছেন জেএস জিসান, সুর করেছেন রিয়াদ আহসান। মিউজিক ভিডিও নির্মাণে ছিলেন জিসান, মডেল হয়েছেন তারেক জামান ও শবনম শিলা।

তাসরিফের ‘পাহাড় যাব’

প্রকাশ পেয়েছে ‘কুঁড়েঘর’খ্যাত গায়ক তাসরিফ খানের নতুন গান ‘পাহাড় যাব’। যৌথভাবে তার সঙ্গে গানটি লিখেছেন জিসান খান শুভ। ভিডিওচিত্র পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত।

চলচ্চিত্রের গান

লিচুর বাগানে

‘তাণ্ডব’ সিনেমার নতুন গান ‘লিচুর বাগানে’। প্রকাশের পরপরই গানটি রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে আইটেম গানের ভিডিও চিত্রটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে দর্শকরা।

যেতে যেতে

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীলচক্র’ ছবির ‘যেতে যেতে’ গানটি গেয়েছেন মাশা ইসলাম। গানের কথা ওয়াহিদ বাবুর, সুর ও সংগীত ইমন সাহার। গানে দেখা যায় রাতের সড়কে স্কুটি চড়ে শুভ-মন্দিরার রোমান্টিক সফর।

ও সুন্দরী

আলোক হাসানের ‘টগর’ ছবির গান ‘ও সুন্দরী’তে পর্দায় চমক হিসেবে দেখা যায় কণ্ঠশিল্পী ইমরান ও আতিয়া আনিসাকে। গানটির কথা রবিউল ইসলাম জীবনের, সুর ও সংগীত করেছেন ইমরান। গানে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।

তোমার খেয়ালে

ঈদের আরেকটি আলোচিত গান ‘তোমার খেয়ালে’, যেটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। এটি এসেছে ‘ইনসাফ’ ছবির অংশ হিসেবে। গানটির কথা তন্ময় পারভেজের, সুর-সংগীত আরাফাত মহসীন নিধির। ভিডিওতে দেখা গেছে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা