× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন নায়িকার লুকোচুরি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৫ ১৫:৪৭ পিএম

ঈদে লুকোচুরির গল্প নিয়ে ওটিটিতে আসছেন তিন নায়িকা।

ঈদে লুকোচুরির গল্প নিয়ে ওটিটিতে আসছেন তিন নায়িকা।

ঈদে লুকোচুরির গল্প নিয়ে ওটিটিতে আসছেন তিন নায়িকা। ‘হাইড এন সিক’ নামের ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা যাবে তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দীঘি ও রুকাইয়া জাহান চমককে। ফিল্মটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

হাইড এন সিকের গল্পে দেখা যাবে, ফিল্মস্টার ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতে দুর্ঘটনার শিকার হয় রাশা নামের এক তরুণী। কেউ কেউ ধারণা করছে ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল গোপন সম্পর্ক। তাই রাশা আত্মহত্যা করতে চেয়েছে। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি। তার ওপর আসে মৃত্যুহুমকি। নাদিয়া বুঝতে পারে, যা চোখের সামনে দেখা যাচ্ছে, তার চেয়েও বড় কোনো সত্য লুকিয়ে আছে এর পেছনে। লুকোচুরি খেলছে আশপাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা। নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি।

পরিচালক হিমি বলেন, ‘থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে, যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।’ ফিল্মটি প্রসঙ্গে তিশা বলেন, ‘এটির গল্পে পরতে পরতে রয়েছে টুইস্ট, যা দর্শকদের আকৃষ্ট করবে। শেষ দৃশ্য না দেখা পর্যন্ত দর্শক উঠতে পারবেন না বলেই আমার বিশ্বাস। আমি এটি নিয়ে বেশ আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘ইদানীং খুব কম কাজ করা হলেও, এমন সব গল্পে কাজ করছি যা দর্শক দেখতে চায়। এ ছাড়া চরিত্রেও রয়েছে ভিন্নতা। প্রতিটি কাজে নিজেকে ভেঙে নতুন করে গড়ছি। গল্প ও চরিত্রে ভিন্নতা আনাতে সেই কাজগুলোতে দর্শক সাড়াও বেশ ভালো পাচ্ছি।’ 

তিনি বলেন, ‘ঈদের জন্য আমি আগে থেকে পরিকল্পনা করে কাজ করি। যেটা গত ঈদে হয়নি। কুরবানির ঈদের জন্য বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই সে কাজগুলোতে যুক্ত হয়েছি।’

প্রসঙ্গত, টিভি নাটক ও ওটিটি কনটেন্টে নিয়মিত অভিনয় করলেও তিশাকে এখনও সিনেমায় দেখা যায়নি। এ ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ অনেকে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক। ওয়েব ফিল্মটি এই ঈদে মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা