× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল পুরস্কার পাচ্ছেন শবনম মুশতারী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫ ১২:৩৭ পিএম

শিল্পী শবনম মুশতারী

শিল্পী শবনম মুশতারী

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী বাংলা একাডেমি প্রদত্ত ‘নজরুল পুরস্কার ২০২৫’ পাচ্ছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় অসামান্য অবদান রাখার জন্য বাংলা একাডেমি প্রতি বছর এ পুরস্কার প্রদান করে আসছে।

এ বছর নজরুল সংগীতচর্চার মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য শিল্পী শবনম মুশতারীকে বাংলা একাডেমি এ পুরস্কার প্রদান করছে। আজ রবিবার বিকাল ৪টায় জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে শিল্পী শবনম মুশতারীর হাতে ‘নজরুল পুরস্কার ২০২৫’ তুলে দেওয়া হবে। এ বছর নজরুল গবেষণার জন্য অনন্য অবদান রাখার জন্য নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হককেও এ পুরস্কার প্রদান করা হবে।

শবনম মুশতারীর জন্ম নওগাঁয়। তার বাবা নজরুল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা মহাসচিব কবি তালিম হোসেন। মা মাফরুহা চৌধুরী ছিলেন দৈনিক বাংলা পত্রিকার মহিলা বিষয়ক পাতার সম্পাদক, কথাসাহিত্যিক। তার ছোট দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুল সংগীতশিল্পী।

বিবাহিত জীবনে শবনম মুশতারীর এক ছেলে, এক মেয়ে রয়েছে। ছেলে পাইলট ও মেয়ে বিয়ে করে সংসারী। শবনম মুশতারীর দুই ভাই শাহরিয়ার চৌধুরী ডেটা অ্যানালিস্ট ও হাসনাইন চৌধুরী বিমানের ক্যাপ্টেন। নজরুলসংগীতের এই শিল্পীর সংগীত ক্যারিয়ার শুরু হয় ষাটের দশকে। আধুনিক ও নজরুলের ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে তার।

বর্তমানে শিল্পী শবনম মুশতারী স্মৃতিবিভ্রমসহ নানা অসুখে ভুগছেন। তিনি বাকশক্তিহীন, চলাচলও করতে পারেন না। কাউকে চিনতেও কষ্ট হয়। কিছুই মনে রাখতে পারেন না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা